হু হু করে চলে যাচ্ছে এমবি, জানুন কমানোর উপায় – বর্ণমালা টেলিভিশন

হু হু করে চলে যাচ্ছে এমবি, জানুন কমানোর উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৮:০০ 339 ভিউ
গাঁটের পয়সা খসিয়ে কয়েক জিবি নেট কিনে ব্রাউজিং করতে যাবেন, তখন দেখলেন হোয়াটসঅ্যাপ ডাটা আপডেট নিচ্ছে। খরচ হবে কম করে হলেও দেড় জিবি। মাথা খারাপ করা অবস্থা বটে! এমন বিড়ম্বনা থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছে হোয়াটসঅ্যাপ। হু হু করে এমবি কাটাও আটকানো যাবে। সেক্ষেত্রে সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। ভার্চুয়াল এই সময়ে মানুষ অনেক বেশি অনলাইন নির্ভর। বন্ধুবান্ধব কিংবা অফিসের কাছে প্রায়ই অডিও, ভিডিও কিংবা ফাইল পাঠানো হয়। এসব শেয়ারের ক্ষেত্রে বেশ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে অ্যাপটি অত্যন্ত নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। যখন আরও ছবি এবং ডকুমেন্ট শেয়ার করবেন, তখন অধিক ডেটা খরচ হবে। এই পদ্ধতিতে অনায়েসে কমাতে পারবেন ডাটা অপচয়— প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। তারপর উপরের ডানদিকে দৃশ্যমান ৩ ডট আইকনে ক্লিক করুন এবং সেটিংস অপশনে যান। সেটিংসে যাওয়ার পর স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করতে হবে। নেটওয়ার্ক অপশনের অধীনে কলের জন্য ‘কম ডেটা ব্যবহার করুন (Use Less data for Calls)’ বিকল্পটি পাবেন। যদি আপনি এই অপশনটি আনএবল করা থাকে তাহলে চালু করুন। এটি আপনার ডেটা সাশ্রয়ে সাহায্য করবে। ছবির কোয়ালিটির ক্ষেত্রে— ‘Use Less data for Calls’ অপশনের নিচে, মিডিয়া আপলোড কোয়ালিটির অপশনটি দেখতে পাবেন। এই ফিচারে আপনি দুটি অপশন পাবেন যার মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি। যদি ডেটা সংরক্ষণ করতে চান তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিকল্পটি বেছে নিন। যদি এইচডি কোয়ালিটি বেছে নেন তাহলে বেশি ডেটা খরচ হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?