হামজা-শমিত বাংলাদেশে আসছেন কবে, যা জানা গেল – বর্ণমালা টেলিভিশন

হামজা-শমিত বাংলাদেশে আসছেন কবে, যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:১৩ 135 ভিউ
প্রবাসীদের ছোঁয়ায় জেগে উঠেছে বাংলাদেশের ফুটবল। এক হামজা চৌধুরীর আগমনে লাল-সবুজের ফুটবলে লেগেছে প্রাণের ছোঁয়া। তার দেখাদেখি শমিত সোমও নাম লেখিয়েছেন বাংলাদেশ দলে। এছাড়াও কাজ চলছে আরও বিদেশি খেলোয়াড় দলে আনার। ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজার ইতোমধ্যে অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে। অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী শমিত সোম এবং ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। বলা যায়, বাংলাদেশের ফুটবলে এখন বসন্ত-বিলাস। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে আগামী ৪ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগে ৩ জুনের মধ্যে হামজা ও শমিত ঢাকায় আসতে পারেন। দলের অনুশীলন শুরু হয়ে যাবে তারও আগে। ৩১ মে শুরু হবে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ দল দশদিন অনুশীলনের জন্য সুযোগ পাবে। আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ বাংলাদেশের জন্য উৎসবের মঞ্চ হতে যাচ্ছে। এই ম্যাচে হামজার সঙ্গে শমিত ও ফাহামেদুলের লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামা বাংলাদেশের ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। হামজা এই প্রথম ঘরের মাঠে নামবেন লাল-সবুজ হার্সি গায়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ম্যাচটিকে নিছক একটি ম্যাচ হিসাবে দেখছে না। লাল-সবুজের ফুটবলের জন্য উৎসবের এই দিনটিকে বরণের জন্য সাজ সাজ রব বাফুফেতে। এই ম্যাচের টিকিট আজ থেকে বিক্রি শুরু হবে অনলাইনে। ৪০০ থেকে পাঁচ হাজার টাকায় টিকিট কেনা যাবে। বাফুফে ওইদিন দর্শকদের চমক দিতে চায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?