হামজা-শমিতের অভিষেক ম্যাচ দেখা যাবে ৪০০ টাকায় – বর্ণমালা টেলিভিশন

হামজা-শমিতের অভিষেক ম্যাচ দেখা যাবে ৪০০ টাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:২৫ 145 ভিউ
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে গত ২৫ মার্চ অভিষেক হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। তবে এখন তিনি অপেক্ষায় ঘরের মাঠে অভিষেকের জন্য। সে অপেক্ষা শেষ হবে আগামী ১০ জুন। ম্যাচটা আরও এক কারণে বিশেষ। বাংলাদেশ দলের হয়ে প্রথম বারের মতো এদিন মাঠে নামবেন আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম। সেই ম্যাচের টিকিট নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এবার বাফুফে জানাল সে ম্যাচের টিকিট নিয়ে বিস্তারিত তথ্য। সে ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবলও নতুন এক যুগে ঢুকে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে আরও আগে থেকে। তবে ফুটবল দলের ম্যাচের টিকিট মিলত মাঠেই। তবে জনগণের আগ্রহ দেখে ঢাকা জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচের জন্য প্রথমবারের মতো অনলাইনে টিকিট ছাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার অনলাইন প্লাটফর্ম tickify.live এ পাওয়া যাবে ম্যাচের টিকিট। বুধবার বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস এসব তথ্য জানান। একজন ফুটবলপ্রেমী মোবাইল ও ই-মেইল ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১০ ক্যাটাগরির টিকিট ছাড়বে বাফুফে। প্রেসিডেন্ট বক্সে শুধু নিমন্ত্রিত অতিথিরা খেলা দেখার সুযোগ পাবেন। হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। করপোরেট বক্স পাঁচ হাজার, ভিআইপি-রেড বক্স চার হাজার, ভিআইপি-২ ও ভিআইপি-৩ দুই হাজার ৫০০, স্কাই ভিউ তিন হাজার, ক্লাব হাউজ-১ দুই হাজার ৫০০, ক্লাব হাউজ-২ দুই হাজার ও সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ও তিনটি বুথে ছাড়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?