হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬
৫:১৩ পূর্বাহ্ণ
20 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬ | ৫:১৩ 20 ভিউ
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে মধ্যরাতে চলন্ত গাড়ি থামিয়ে সাংবাদিক, সম্পাদক ও ব্যবসায়ী এস. এম. শহীদুল্লাহ রনিকে (৪৬) সরাসরি হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া চার রাউন্ড গুলির আঘাত গাড়ির এক পাশ ভেদ করে অন্য পাশে চলে গেলেও, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও ভাগ্যজোরে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন তিনি। ২৮শে জুলাই, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় এই রোমাঞ্চকর ও রোমহর্ষক হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শহীদুল্লাহ রনি একসময় ‘বিজয় টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন। বর্তমানে তিনি ‘দৈনিক প্রিয় সময়’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং একাধিক ইটভাটা ও আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শহীদুল্লাহ রনি জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর কার্যালয় থেকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাউজানের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। হাটহাজারীর চারাবটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে প্রথমে বড় ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা চালায়। বিপদ আঁচ করতে পেরে রনি সঙ্গে সঙ্গে গাড়ির হেডলাইট বন্ধ করে গাড়ি থামিয়ে দেন। ঠিক সেই মুহূর্তেই মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী অস্ত্রধারী কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়ির পেছনের সিট লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে অন্ধকারের মধ্যে দ্রুত সটে পড়ে। শহীদুল্লাহ রনি জানান, সাধারণত তার ব্যক্তিগত গাড়ি চালকই ড্রাইভ করেন। কিন্তু মঙ্গলবার রাতে তিনি নিজেই চালকের আসনে ছিলেন। দুর্বৃত্তরা হয়তো ধারণা করেছিল তিনি প্রতিদিনের মতো পেছনের আসনেই বসে আছেন। তাই তারা পেছনের সিট লক্ষ্য করেই নির্বিচারে গুলি চালায়। গুলির শব্দে তিনি চালকের আসনে দ্রুত নিচু হয়ে যান, যার ফলে গুলিগুলো তাকে স্পর্শ করতে পারেনি। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে আসেন এবং খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানার পুলিশ টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ জানান, দুর্বৃত্তরা প্রথমে ইট দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে এবং পরবর্তীতে ৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর সঙ্গে রাউজানের বিভিন্ন ব্যক্তি ও প্রভাবশালী গোষ্ঠীর পুরনো শত্রুতা রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরো জানিয়েছে, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা কি না এবং মূল হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে গভীর তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগীকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ বা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে