হরভজনের চোখে টি২০ বিশ্বকাপের সেরা চার দল – বর্ণমালা টেলিভিশন

হরভজনের চোখে টি২০ বিশ্বকাপের সেরা চার দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জানুয়ারি, ২০২৬ | ১:১৭ 90 ভিউ
টি২০ বিশ্বকাপ শুরু হতে এখনো এক মাসের বেশি সময় বাকি। হাতে সময় থাকায় তাই এখনো স্কোয়াড ঘোষণা করেনি অনেক দলই। আবার যারা করেছে তাদের অনেকেই প্রাথমিক স্কোয়াড বলে জানিয়েছে। অর্থাৎ, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলংকায় সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই দলে পরিবর্তন আনবে। তবে সবার স্কোয়াড ঘোষণার অপেক্ষায় নেই হরভজন সিং। জ্যোতিষবিদ্যা প্রয়োগ করেছেন সাবেক অফস্পিনার। বিশ্বকাপের শেষ চারে কোন দল যাবে তাদের নাম জানিয়ে দিয়েছেন কিংবদন্তি স্পিনার। দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চার দলের নাম জানিয়েছেন হরভজন। তবে ফেবারিটের তালিকায় রাখেননি দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। তিন সংস্করণ মিলিয়ে ৭১১ আন্তর্জাতিক উইকেটের মালিক বলেছেন, ‘আমি মনে করি, বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে ভারতের। ঘরের মাঠে খেলার সঙ্গে তারা খুবই শক্তিশালী দল। অন্যদের থেকে কন্ডিশন ভালো জানা। তবে বিশ্বকাপের চাপ যেহেতু ভিন্ন তাই অন্যদের থেকে ভালোভাবে সামলানোও জানতে হবে। এটাই তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।’ বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে বাকি তিন দল হচ্ছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। সংবাদ মাধ্যম গাল্ফ টুডেকে ৪৫ বছর বয়সী হরভজন বলেছেন, ‘যেকোনো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল অস্ট্রেলিয়া। সাম্প্রতিক পারফরম্যান্স হিসেবে দক্ষিণ আফ্রিকাও অন্যতম দল। তারা সম্প্রতি অবিশ্বাস্য পারফর্ম করেছে। স্পিনারদের কারণে আফগানিস্তানও শক্তিশালী দল। আমার মতে, এই কন্ডিশনে যেকোনো দলকেই হারাতে পারে তারা। এরাই হচ্ছে আমার শেষ চারের দল।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না