স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ জানুয়ারি, ২০২৬
৮:০৬ পূর্বাহ্ণ
101 ভিউ

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ | ৮:০৬ 101 ভিউ
চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কম মুদ্রাস্ফীতির তথ্যের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন ইতিহাস গড়েছে। একই সঙ্গে রুপার দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৩৩ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়। দিনের এক পর্যায়ে দাম সর্বোচ্চ ৪ হাজার ৬৩৯ দশমিক ৪২ ডলারে পৌঁছায়, যা নতুন রেকর্ড। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে। একই দিনে রুপার বাজারেও বড় উল্লম্ফন দেখা যায়। স্পট সিলভারের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ ডলারের সীমা ছাড়িয়েছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম হওয়ায় সুদহার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এতে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুদহার কমানোর পক্ষে আবারও অবস্থান নিয়েছেন। ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। তাঁদের ধারণা, চলতি বছর সুদহার কমলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। এদিকে অন্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। প্লাটিনামের দাম ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন