স্বপ্ন পূরণের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ – বর্ণমালা টেলিভিশন

স্বপ্ন পূরণের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:৩২ 137 ভিউ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘পঞ্চপাণ্ডব’ যুগের অবসান হয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সাদা বলের ক্রিকেট থেকে বিদায়ের মাধ্যমে। এই পাঁচ ক্রিকেটার—মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিক ও মাহমুদউল্লাহ—দেশের ক্রিকেটকে অনেক সাফল্য এনে দিলেও এখন আর কেউই জাতীয় দলে নেই। তাদের মধ্যে কেবল তামিম আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন, তবে মাশরাফি ও সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। বাংলাদেশ ক্রিকেটে এই পাঁচ কিংবদন্তি অনেক ম্যাচ জিতিয়েছেন, তবে বৈশ্বিক কোনো ট্রফি জেতা সম্ভব হয়নি তাদের। তবে এখন নতুন প্রজন্মের ক্রিকেটাররা সে স্বপ্ন পূরণের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত বলে মনে করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শনিবার মিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ২৫ রান ও চার উইকেট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ জেতানোর পর মিরাজ বলেন, ‘সবাইকে একসময় ছেড়ে যেতে হয়। তারা বাংলাদেশ ক্রিকেটকে অনেক এগিয়ে নিয়েছে। এখন আমাদের দায়িত্ব সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’ তিনি আরও বলেন, ‘আমরা এখনো কোনো বড় টুর্নামেন্টের ট্রফি জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে বড় কোনো শিরোপা জেতা, যা আমাদের প্রজন্মের জন্য বড় কিছু হবে।’ মিরাজ মনে করেন, বর্তমান দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যারা আন্তর্জাতিক মঞ্চে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ‘যারা এখন দলে আছে, আমাদের সবার পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই ৭-৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। ৬-৭ জন ক্রিকেটার আছেন, যারা অন্তত ৬-৭ বছর কিংবা ১০ বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে খেলছেন। তাই বলা যাবে না যে, দল পুরোপুরি নতুন।’ তিনি বলেন, ‘আমার মনে হয় দলে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি। এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পারফর্ম করা।’ ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের ধারাবাহিক সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন মিরাজ, ‘কাউকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। বিশ্বকাপের আগে আমাদের হাতে যতগুলো ওয়ানডে আছে, সেখানে আমাদের পরিকল্পনা করে এগোতে হবে। দীর্ঘমেয়াদি প্রস্তুতি দরকার। যদি বিশ্বকাপের মাত্র দুই-তিন মাস আগে আমরা প্রস্তুতি শুরু করি, তাহলে কঠিন হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমাদের হাতে প্রায় আড়াই বছর সময় আছে। এখন থেকেই ঠিক করতে হবে দলের কাঠামো কেমন হবে। কারা কোন পজিশনে খেলবে, সেটা ভেবে প্রস্তুতি শুরু করতে হবে। খেলোয়াড়দের সুযোগ দিতে হবে এবং সবাইকে একে অপরকে সমর্থন করতে হবে।’ বাংলাদেশ ক্রিকেটের নতুন দিগন্তে প্রবেশের এই সময়ে মিরাজের মতো তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দল কতটা এগিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?