নিউজ ডেক্স
আরও খবর
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার
‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ
বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো
মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল
অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন
ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’
স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা
স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। গত ২৫ মার্চ বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ঝাঁকড়া চুলের এই মিডফিল্ডারের। শিলংয়ে ভারতের বিপক্ষে সেই ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে হামজা এখন ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। গত কয়েক বছর ধরে ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান।
সেই একাদশে টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসাবে জায়গা করে নিয়েছেন হামজা। এ মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বর্ষসেরা একাদশে জায়গা পেলেন তিনি।
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে এই একাদশে আছেন হামজা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।