নিউজ ডেক্স
আরও খবর
এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন
ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল
গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি
এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত
আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে
টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
সৌদি আরবে বেনজেমার ‘ডাবল’ জয়ের উচ্ছ্বাস
সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আড়াই বছরেও আল নাসরকে বড় কোনো শিরোপা এনে দিতে পারেননি পর্তুগিজ মহাতারকা। সেই হতাশা নিয়ে এবার তাকে দেখতে হলো বেনজেমার দ্বিমুকুট জয়ের উচ্ছ্বাস।
বেনজেমার নেতৃত্বে সৌদি প্রো লিগের পর শুক্রবার সৌদি কিং কাপও জিতে নিয়েছে আল ইত্তিহাদ। ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে আল কাদিসিয়াহকে। জোড়া গোল করে আল ইত্তিহাদের ঘরোয়া ডাবল জয়ের নায়ক তাদের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক বেনজেমা। দলের সৌদি প্রো লিগ জয়েও বড় অবদান ছিল এই ফরাসি তারকার।
রোনালদোকে পেছনে ফেলে এবার সৌদি লিগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বেনজেমা। লিগে ২১ গোল করার পাশাপাশি নয়টি গোল বানিয়ে দেন সাবেক রিয়াল ফরোয়ার্ড। এবার কাপ ফাইনালেও জোড়া গোলে ব্যবধান গড়ে দিলেন ২০২২ সালে ব্যালন ডি’অর জেতা বেনজেমা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]