সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের – বর্ণমালা টেলিভিশন

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ | ৫:২৮ 14 ভিউ
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। মঙ্গলবার (৬ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের নিক্ষিপ্ত মিসাইলটি সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে, যার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এছাড়া আন্তর্জাতিক বিমানগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এই আকাশসীমা এখন তাদের সামরিক অভিযানের আওতাভুক্ত। একইসঙ্গে সৌদি আরবের জাজান অঞ্চলের আল-দাগারির ক্যাম্পে সেনা সমাবেশের ওপরও বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করেন তিনি। হুথিদের দাবি, এসব হামলায় সৌদি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই বিষয়ে সৌদির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক ৩০ ব্যাংকের বন্ধ এটিএম ও অনলাইন সেবা দ্রুত চালুর নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত বাড়ল স্বর্ণের দাম ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা? ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ! ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি হুথিদের নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক কিভাবে চালু হলো নোবেল প্রাইজ, যেভাবে বাছাই করা হয় বিজয়ীর নাম যে কারণে বিশ্বব্যাপী তেলের দাম কমছে ‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের