সেই ফাহামেদুলকে এবার দলে চায় বাফুফে – বর্ণমালা টেলিভিশন

সেই ফাহামেদুলকে এবার দলে চায় বাফুফে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:৩৪ 125 ভিউ
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোচ হাভিয়ের কাবরেরা প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামকে। কিন্তু শেষে মূল দলে জায়গা পাননি তিনি। সৌদি আরবে ক্যাম্প থেকেই ফিরে যেতে হয় তাকে। বয়স কম বলে তাকে বাদ দেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামেদুল প্রসঙ্গ উঠল বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায়। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘ফাহামেদুলকে নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি তাকে দলে নিতে। কোচ যদি মনে করেন কোনো খেলোয়াড়কে নেওয়া যেতে পারে, সেখানে ফেডারেশন হস্তক্ষেপ করবে না।’ ফাহামেদুল দলে ডাক পাচ্ছেন, আগেভাগেই জানালেন আমিরুল। বললেন, ‘ফাহামেদুল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে। কোচকে বলেছি, তার সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা কিছু চাপিয়ে দিইনি। ৩১ মে জানা যাবে কোন কোন খেলোয়াড়কে ডাকা হবে।’ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আগামী ১০ জুন। তার আগে ৩১ মে দল ঘোষণা করবেন কোচ। দলে ফাহামেদুল থাকেন কি না সেটি এখন দেখার অপেক্ষা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আমিরুল ইসলামের বক্তব্য, ‘আমরা ৩১ মে জাতীয় দল ঘোষণা করব। ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলব। ইথিওপিয়া, সুদান ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। আমরা সুদানকে প্রাধান্য দিচ্ছি। তারা ঢাকায় আসতে আগ্রহ দেখিয়েছে।’ কোচকে সহায়তা করার জন্য দল গঠনে নির্বাচক কমিটি গঠন করার কথা ভাবছে ফেডারেশন। যেখানে থাকবেন সাবেক তিন ফুটবলার। তারা প্রতিটি ম্যাচ দেখবেন। কোন খেলোয়াড় কেমন খেলছে সেটাও দেখবেন। এছাড়া জাতীয় দলের জন্য বিদেশি গোলকিপার কোচও নিয়োগ দেবে বাফুফে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?