সূর্যের শক্তিতে চলে খুদে গাড়ি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬
৭:২৬ পূর্বাহ্ণ
125 ভিউ

সূর্যের শক্তিতে চলে খুদে গাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:২৬ 125 ভিউ
সূর্যের তাপশক্তিকে কোনভাবে কাজে লাগানো যায়, বিশ্বব্যাপী বিজ্ঞানীদের গবেষণায় তা এখন অন্যতম অগ্রাধিকার। যে জাতি যত বেশি সূর্যরশ্মি ব্যবহার করতে পারছে, তারা তত বেশি উন্নতির দিকে এগোচ্ছে। এ দৌড়ে সামনের সারিতে আছে চীন-যুক্তরাষ্ট্র। কিন্তু এবার আফ্রিকার দেশ তিউনিসিয়াও এ প্রতিযোগিতায় শামিল হয়েছে। তারা রোদকে কাজে লাগাতে চায়। কার্যত আফ্রিকার বৈদ্যুতিক যানবাহন বাজার দ্রুতগতিতে বড় হচ্ছে। বাজার গবেষণা সংস্থা মর্ডর ইন্টেলিজেন্সের পূর্বাভাস, ২০৩০ সালের মধ্যে এ বাজার ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এটি বর্তমান মূল্যের দ্বিগুণেরও বেশি। তবে বেশির ভাগ যানবাহন এখনও গ্রিড বিদ্যুতের ওপর নির্ভরশীল, যা প্রায়ই নবায়নযোগ্য ও জীবাশ্ম জ্বালানি উৎসের মিশ্রণ থেকে আসে। তিউনিসিয়ার কোম্পানি বাকো মোটরস আফ্রিকার অন্যতম সেরা প্রাকৃতিক সম্পদ সূর্যালোক ব্যবহার করে বৈদ্যুতিক গাড়ি বানানোর চেষ্টা করছে। তারা খুদে গাড়ি ও কার্গোভ্যানের ছাদে সৌর প্যানেল বসিয়েছে। এসব যানবাহনে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। চার্জ দেওয়া হয় বাড়িতে বা রাস্তায় প্লাগ ইন করে। তবু সৌর প্যানেলগুলো শক্তির এক বড় জোগানদাতা হিসেবে কাজ করে। সূর্যের তাপশক্তি থেকে এসব ব্যাটারি সরাসরি চার্জ করা যায়। এ পর্যন্ত কোম্পানিটি এ ধরনের ১০০টি যানবাহন তৈরি করেছে। আগামীতে উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা তাদের। বাকো মোটরসের প্রতিষ্ঠাতা ও সিইও বোবাকার সিয়ালা বলেন, ‘সোলার সেল বা সৌর কোষ আমাদের চাহিদার ৫০ শতাংশেরও বেশি সরবরাহ করে। উদাহরণস্বরূপ বাণিজ্যিক ব্যবহারের জন্য বি-ভ্যান (এক ধরনের গাড়ি)। এ থেকে আপনি প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার চলার মতো বিদ্যুৎ বিনামূল্যে পেতে পারেন। এ হিসাবে বছরে ১৭ হাজার কিলোমিটার। এটি বিশাল।’ ২০২১ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি প্রথমে তিন চাকার কার্গো যানবাহন তৈরি শুরু করে। পরে তারা চার চাকার গাড়ি তৈরির দিকে ঝোঁকে। বি-ভ্যান ৪০০ কিলোগ্রাম কার্গো বহনে সক্ষম। এটি ১০০ থেকে ৩০০ কিলোমিটার দূরত্বে পণ্য ডেলিভারি দিতে সক্ষম। এর দাম শুরু হয় ২৪ হাজার ৯৯০ তিউনিসিয়ান দিনার বা আট হাজার ৫০০ ডলার থেকে (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ৩৮ হাজার ৫২২ টাকা)। কিন্তু বাকো মোটরস দৃষ্টি আকর্ষণ করেছে দুই সিটের খুদে গাড়ি দিয়ে। ‘বি’ নামের গাড়িটি ৭০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি প্রতিদিনের শহরে ভ্রমণের জন্য তৈরি। দাম ১৮ হাজার ২৬৪ তিউনিসিয়ান দিনার বা ছয় হাজার ২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় সাত লাখ ৫৭ হাজার ৫১০ টাকা) থেকে শুরু হয়। বাকো মোটরসের সিইও খালেদ হাবাইব বলেন, তারা তৃতীয় মডেল এক্স-ভ্যানেরও নকশা করছেন, যা দুজন যাত্রী বহনে সক্ষম হবে। এর কার্গো এলাকা বড় হবে। তিনি জানান, তাদের প্রতিটি গাড়ির ৪০ শতাংশের বেশি যন্ত্রাংশ স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়, যার মধ্যে লিথিয়াম-আয়রন-ফসফেট ব্যাটারি এবং ইস্পাতও রয়েছে। এটি স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থানও তৈরি করছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাপটেরা মোটরসের মতো স্টার্টআপগুলো সৌর প্যানেলসহ গাড়ি তৈরি করছে। তবে সেগুলো অনেক বেশি ব্যয়বহুল। দাম শুরু হয় ৩০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৬ লাখ ৬৫ হাজার ৩৭৩ টাকা) থেকে। বাকো মোটরস আফ্রিকান বাজারের শূন্যস্থান পূরণ করতে চাইছে। তাই দাম সাশ্রয়ী। সূত্র: সিএনএন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান