সুখবর পেলেন শান্ত-নাহিদরা – বর্ণমালা টেলিভিশন

সুখবর পেলেন শান্ত-নাহিদরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৬ | ৫:৫৯ 39 ভিউ
মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর বোলিংয়ে আগুন ঝরিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, মুমিনুল হক সৌরভ ও মুশফিকুর রহিমদের নান্দনিক পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া টেস্টে দারুণ পারফরম্যান্সে সুখবর পেলেন শান্ত-নাহিদরা। অধিনায়ক শান্ত প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করেন। দুই ইনিংসে ১৮৮ রান করে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি আইসিসি র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে দেশের হয়ে সেরা এবং সবমিলে ২৪ নম্বর পরিজশনে আছেন শান্ত। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল হক। দুই ইনিংসেই ফিফটির দেখা পাওয়া এই ব্যাটার এগিয়েছেন ১২ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩৫ নম্বরে। এছাড়া দুই ধাপ এগিয়ে ২৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম। আর মাহমুদুল হাসান জয় ৬ ধাপ, সাদমান ইসলাম ৪ ধাপ ও মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়েছেন। এদিকে বাংলাদেশের জয়ের বড় ভূমিকা রেখেছিল চতুর্থ ইনিংসে নাহিদ রানার নেওয়া ফাইফার। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে চতুর্থ ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন তিনি। টেস্ট বোলিং র‌্যাংকিংয়ে এই তরুণ পেসার ৫ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে। আর তাইজুল তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা