সিলেটে কিউইদের বিপক্ষে সোহানদের আজ প্রথম পরীক্ষা – বর্ণমালা টেলিভিশন

সিলেটে কিউইদের বিপক্ষে সোহানদের আজ প্রথম পরীক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ১১:০৫ 120 ভিউ
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের তিনটি ওয়ানডেই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ‘এ’ দলে থাকা ক্রিকেটারদের মধ্যে পেসার রেজাউর রহমান রাজা ছাড়া সবাই জাতীয় দলে খেলেছেন। সিরিজ নিয়ে রোববার অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘অবশ্যই জাতীয় দলে জায়গা করার জন্য এটা একটা সুযোগ। আমিও অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। সবাই চেষ্টা করবে নিজের জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। একই সঙ্গে বলব আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কীভাবে জিততে পারি।’ এই সিরিজে অনেক ক্রিকেটারের দিকে জাতীয় দলের নির্বাচকদেরও নজর থাকবে। সিরিজ দেখতে সিলেটে ছুটে গেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সও। নুরুল হাসান বলেন, ‘আমাদের কাজ মাঠে পারফর্ম করা। যে পরিস্থিতিই থাকুক, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য।’ নিউজিল্যান্ড ‘এ’ দলের অন্তত নয়জন ক্রিকেটারের অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। তবে আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা থাকলেও তারা খুব বেশি অভিজ্ঞ নন। তিনটি ওয়ানডে ছাড়াও দুদল দুটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারী কিউইরা। বাংলাদেশ ‘এ’ দল নুরুল হাসান সোহান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?