সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী – বর্ণমালা টেলিভিশন

সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ October, ২০২৬ | ১১:৪৯ 8 ভিউ
কিশোরগঞ্জে কয়েকটি ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস কমিয়ে সেই গ্যাস অন্য খালি সিলিন্ডারে ভরে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদাণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৬ই অক্টোবর, মঙ্গলবার রাতে উপজেলার মহিনন্দ বাজারে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত রাজিব মিয়া পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজি গ্যাসের ব্যবসা করতেন। আর এভাবে বাতাস বেচেই তিনি লাখপতি হয়ে গেছেন বলে জানান স্থানীয়রা। প্রতারক ব্যবসায়ী রাজিব মিয়া স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মহিনন্দ বাজারে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন রাজিব মিয়া। তিনি বিশেষ আনলোডিং যন্ত্রের সাহায্যে ১২ কেজি গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গোপনে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে দিতেন। পরে ওই সিলিন্ডারগুলো ১২ কেজি গ্যাসের নির্ধারিত দামে বিক্রি করতেন। এতে একদিকে বাড়তি সিলিন্ডার বিক্রি করে অতিরিক্ত আয় করতেন তিনি, অন্যদিকে ক্রেতারা ১২ কেজির সিলিন্ডার মনে করে প্রতারিত হতেন। নিয়মিত গ্যাস ব্যবহার করেন, এমন কয়েকজন ভোক্তা জানালেন, একটা সিলিন্ডার ২০-২৫ দিন যায়, কিন্তু রাজিব মিয়ার সিলিন্ডার চলে ১৫ দিন। এ নিয়ে তাকে অভিযোগ করলে তিনি এলপিজি কোম্পানির ঘাড়ে দায় চাপান। গত মঙ্গলবার রাজিব মিয়া একইভাবে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ জানান, রাজিব মিয়ার বাড়ি পাকুন্দিয়া উপজেলায়। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। বিশেষ যন্ত্রের সাহায্যে ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরে পরে তা ক্রেতাদের কাছে বিক্রি করতেন। ইউএনও জানান, আটকের পর রাজিব মিয়া স্বীকার করেছেন, একটি সিলিন্ডার থেকে তিন থেকে চার কেজি গ্যাস বের করে খালি সিলিন্ডারে ভরতেন। এভাবে তিনি দীর্ঘদিন ধরে জালিয়াতি করে আসছিলেন। পরে ইউএনওর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজিব মিয়াকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে সদর মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার বিএনপি ও গণঅধিকারের দখলে বিএলএফ প্রধান শেখ মনির দৈনিক বাংলার বাণী ভবন এক ধাক্কাতেই দারিদ্র্যসীমার নিচে দেশের সোয়া ৬ কোটি মানুষ! বিদ্যুৎ খাতের রাষ্ট্রীয় ভর্তুকিতে বৈষম্য: দরিদ্রের চেয়ে অধিক সুবিধা ভোগ করছে ধনীরা বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প বিএনপি সরকারের উন্নয়ন: শৈলকুপায় ১২ কোটি টাকার সড়ক নির্মাণে ৩ নম্বর ইট ব্যবহার, ক্ষুব্ধ স্থানীয়রা ফ্রান্সজুড়ে শিক্ষার্থী-বিক্ষোভে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক; ইউএন ও ভলকার তুর্ক নীরব ফ্যামিলি কার্ডের নামে ৯৮ হাজার টাকা লোপাট, আরও টাকা নিতে গেলে বিএনপি নেতার স্ত্রীকে ধোলাই পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামবে বলছে বিশ্বব্যাংক, ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন কি অধরা রয়ে যাবে? আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা: ঘর বরাদ্দে আর্থিক অনিয়ম, সন্ধ্যায় নারী-মাদকের কারবার সেন্ট মার্টিনে জামায়াতের অনভিজ্ঞ কর্মীদের বিনা মূল্যে খৎনার পর অন্তত ৫০ শিশু অসুস্থ বিরোধী ও সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে বিএনপি সরকার: এইচআরডাব্লিউ বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল: ঝুঁকিতে রাজস্ব, কর্মসংস্থান ও কৌশলগত নিয়ন্ত্রণ