সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬
৬:০৭ পূর্বাহ্ণ
0 ভিউ

সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:০৭ 0 ভিউ
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ। তাসখন্দের ডসিটিলক স্টেডিয়ামে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে জেরার্ড জোন্সের দল। এর আগে উজবেকিস্তানের কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশের যুবারা। ফলে দুই ম্যাচে পয়েন্টশূন্য থেকে মূল পর্বে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেছে। একই সঙ্গে দলের কৌশল ও প্রধান কোচ জেরার্ড জোন্সের সামর্থ্য নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বাঁচা-মরার ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও ছিল সিরিয়া। আক্রমণের চাপ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশের রক্ষণকে। প্রথমার্ধেই সেই চাপের ফল পেয়ে যায় সিরিয়া। ৪৪তম মিনিটে মাঝমাঠ থেকে মুস্তফা শেখ ইউসুফের বাড়ানো লম্বা থ্রু পাস বাংলাদেশের রক্ষণে ফাঁক তৈরি করে। আবদুল্লাহ আলনাজারের ব্যাক পাস পেয়ে বেলাল আল মুসল ঠান্ডা মাথায় বল জালে পাঠান। ১-০ গোলে এগিয়ে যায় সিরিয়া। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। বরং বিরতির ঠিক আগে আবারও বাংলাদেশের রক্ষণে আঘাত হানে সিরিয়া। আল হেরেকের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে হলে আক্রমণে গতি ও ধার বাড়ানো জরুরি ছিল বাংলাদেশের। কিন্তু মাঠের চিত্রে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং সিরিয়ার আক্রমণেই বারবার ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশের রক্ষণকে। এডাম আব্বাসও প্রত্যাশা অনুযায়ী প্রভাব ফেলতে পারেননি। তার কাছ থেকে কার্যকর আক্রমণের সুযোগ তৈরি হয়নি। ৭০ মিনিটে ডি-বক্সের বাইরে ফাউল করে হলুদ কার্ড দেখেন নাজমুল হুদা ফয়সাল। সেই ফ্রি-কিক থেকে আলমেরির দুর্দান্ত শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক রাজ চৌধুরী। এরপর আলমেরির নেওয়া কর্নার থেকেও বিপদ তৈরি হয়। সিরিয়ার চাপ সামলাতে গিয়ে বেশ কয়েকবার কঠিন পরীক্ষার মুখে পড়ে বাংলাদেশের রক্ষণ। এই সময়ে জিদান ইউসুফের পারফরম্যান্স বাংলাদেশকে কিছুটা স্বস্তি দেয়। গুরুত্বপূর্ণ কয়েকটি মুহূর্তে তার দৃঢ়তায় বিপদমুক্ত হয় দল। গোলরক্ষক রাজ চৌধুরীও কয়েকটি ভালো সেভ করে ব্যবধান আর বাড়তে দেননি। তবে শেষ পর্যন্ত সিরিয়ার তৃতীয় গোল ঠেকানো যায়নি। ৮৮ মিনিটে ফাউল করে আবারও সেট-পিসের সুযোগ করে দেয় বাংলাদেশ। সেখান থেকেই সুযোগ কাজে লাগায় সিরিয়া। আবদুল্লাহ আলনাজারের নিচু শট ডি-বক্সে পেয়ে আলতো টাচে বল জালে পাঠান আল সাররাজ। তাতে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান দাঁড়ায় ৩-০। দুই ম্যাচে দুই হার নিয়ে বাংলাদেশের অবস্থান এখন গ্রুপের তলানিতে। অন্যদিকে দুই ম্যাচে এক জয় নিয়ে গোল ব্যবধানে শীর্ষে সিরিয়া। উজবেকিস্তান ও ভারত রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে। ফলে বাছাইপর্বে কঠিন অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ। মূল পর্বে যাওয়ার দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে যুবাদের দল। বাংলাদেশের এমন পারফরম্যান্সের পেছনে মাঠের বাইরের অস্বস্তিকেও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রস্তুতি ক্যাম্প চলাকালে প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর বিরোধ এবং পরবর্তী সময়ে হাতাহাতির ঘটনা সামনে এসেছিল। এমন পরিস্থিতি দলের প্রস্তুতি ও পরিবেশে কতটা প্রভাব ফেলেছে, সেটিও আলোচনায় এসেছে। এর সঙ্গে ছিল আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচের ঘাটতি। বাছাইপর্বের আগে বাংলাদেশ আর্মি ও ফর্টিস এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিপরীতে গ্রুপের অন্য দলগুলো তুলনামূলক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে বাছাইপর্বে এসেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব