নিউজ ডেক্স
আরও খবর
মশার ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ১২ দিনব্যাপী জরিপ শুরু
পাকিস্তানের অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম আসেনি
মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা
“জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল
শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫
আটক জাসদ কর্মীদের জামিন চাওয়ায় আইনজীবীকে আদালত প্রাঙ্গণে সরকারি কৌঁসুলির মারধরের অভিযোগ!
সাবেক নৌ-প্রতিমন্ত্রীসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা
দিনাজপুরের বিরলে সাবেক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে প্রধান আসামি করে ১৫৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিরল থানায় মামলাটি করেন উপজেলার বিজোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেন।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে সংসদ নির্বাচনে বিজোড়া ইউনিয়নের ভবানীপুর (বানিয়াপাড়া) মোড়ে বিএনপির অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে হামলা হয়। সেখানে বিএনপি নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে জখম, অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এই কাজে হুকুমদাতাদের বিরুদ্ধে হামলা ও তাণ্ডবের অভিযোগে মামলাটি করা হয়েছে। সেদিন বিভিন্ন নেতাকর্মীদের লাঠি ও লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করা হয়।
