সাকিবের বিশ্বাস, বাংলাদেশ কামব্যাক করবে – বর্ণমালা টেলিভিশন

সাকিবের বিশ্বাস, বাংলাদেশ কামব্যাক করবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০৯ 137 ভিউ
সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতিমূলক সিরিজটা হেরেছিল বাংলাদেশ। তখনই আঁচ মিলছিল, পাকিস্তান সিরিজে কী হতে চলেছে। শেষমেশ হয়েছেও তাই। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। এবার দলের সামনে হোয়াইটওয়াশের শঙ্কা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৫৭ রানের বড় ব্যবধানে। এই ম্যাচে আরও একবার দলের ব্যাটিং লাইন আপ ধসে পড়েছে রীতিমতো। বাংলাদেশের পক্ষে লড়েছেন স্রেফ তানজিম হাসান সাকিবই। দারুণ এক ফিফটি করে বাংলাদেশের ইনিংসটাকে ভদ্রস্থ একটা রূপ দিয়েছেন তিনি। তবে সেই সাকিবের বিশ্বাস, বাংলাদেশ শেষ ম্যাচে ‘কামব্যাক’ করবে। তবে তার আগে সমস্যার সমাধান চাই। সাকিবের চোখে সে সমস্যাটা হচ্ছে, দ্রুত উইকেট খুইয়ে বসাটা। তিনি বলেন, ‘আসলে উইকেট হিসাব করলে এখানে পিএসএলেও দেখা গেছে ২০০ রান অনেক সহজে হচ্ছে। ২০০ রান তাড়া করার মতোই। প্রথম ম্যাচেও লিটন (দাস) ভাই যতক্ষণ ছিল আমরা ম্যাচে ছিলাম। সমস্যাটা হলো আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলছি। এখানেই ব্যাকফুটে চলে যাচ্ছি।’ তিনি আরও যোগ করেন, ‘এটা অবশ্যই চিন্তার জায়গা। আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট হারানোর কারণে। সেটাই আমাদের প্রধান সমস্যা। আমাদের রান অটো চলে আসে। যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখন আমরা ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছি। টি-টোয়েন্টিতে যে দল ১০ উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে। আমি মনে করি উইকেট ধরে খেলা বেশি জরুরি। আমাদের এই জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’ তবে এই দলের পক্ষে শেষ ম্যাচে কামব্যাক করা অসম্ভব নয়, মনে করেন সাকিব। তিনি বলেন, ‘যারা দলে আছেন সবাই সব জায়গায় প্রমাণিত। আমার মনে হয় তারা হয়তো একটু ছন্দের বাইরে আছে। আমি আমার টিমমেটদের ওপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। আমি আশা রাখি তারা পরের ম্যাচে কামব্যাক করবে। আমি মনে করি, ব্যাটাররা আরও দায়িত্বশীল ব্যাটিং করলে এই উইকেটে ২০০ রান তাড়া করা সম্ভব। জুটি গড়াতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’ সিরিজের শেষ ম্যাচ আগামীকাল রোববার মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?