সাকিবের ফেরার দরজা খুলে দিল বিসিবি – বর্ণমালা টেলিভিশন

সাকিবের ফেরার দরজা খুলে দিল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:৪৫ 178 ভিউ
বাংলাদেশের জার্সিটা সবশেষ গায়ে চড়িয়েছেন সেই গেল অক্টোবরে। এরপর একে একে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু সাকিব আল হাসানের দেখা মেলেনি। এরপর যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হলো না তার, তখন মনে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলে ঢোকার দরজাটা সাকিবের জন্য চিরতরে বন্ধই হয়ে গেল বুঝি। তবে সেটা বন্ধ হয়নি, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। জানিয়েছেন, ‘সাকিবের জন্য বাংলাদেশের দরজা খোলা’। গেল সপ্তাহে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে ৬ মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। ক্রিকেট থেকে সাকিবের এমন দীর্ঘ বিরতির কারণ অবশ্য ছিল তার অবৈধ বোলিং অ্যাকশন। সে নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ফেরেন জানুয়ারি মাসে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে। তার আগে সাকিব জানিয়েছিলেন দেশের মাটিতে বিদায়ী টেস্টটা খেলতে চান। তবে সেই বিদায়ী টেস্টও খেলা হয়নি। রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সিরিজ থেকে নাম সরিয়ে নিতে হয় তাকে। সাকিব ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। গত ৫ আগস্ট দলটি ১৫ বছর পর ক্ষমতা হারায়। তারপর থেকে জনরোষের শঙ্কায় সাকিব দেশে ফেরেননি। বিসিবিও তাকে পরের কোনো সিরিজে রাখেনি। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন না তিনি। তবে সাকিবকে পুরোপুরি বাদ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড পরিচালক ইফতেখার রহমান বলেন, ‘সাকিব সবসময় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। ও যেকোনো দলের জন্য সম্পদ। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। ও এখনই ফিরেছে, বোলিং অ্যাকশন ঠিক করে। আমাদের টিম ম্যানেজমেন্ট ওকে নজরে রাখবে। ওর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই শেষ নয়। নিষেধাজ্ঞার পর ও খুব অল্প ম্যাচ খেলেছে। আরও কিছু ম্যাচ খেলুক, তারপর আমরা বলতে পারব ওর ফেরা নিয়ে।’ পিএসএলে তিনি তিনটি ম্যাচ খেলেন। ব্যাট হাতে দুই ইনিংসে দুইবারই শূন্য রান করেন। বল হাতে একটি উইকেট পান। বাংলাদেশ দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে সাকিবকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরেও তিনটি টি-টোয়েন্টি খেলবে দল। ইফতেখার রহমান বলেন, ‘সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ—এই চার সিনিয়র খেলোয়াড় ছাড়া দলটা এখন একদম নতুন। একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আমার মনে হয়, এখনকার খেলোয়াড়দের মাঝে প্রতিভা আছে, কিন্তু ওরা প্রয়োগ করতে পারছে না। আমি আগেও বলেছি, যত বেশি খেলবে, তত ভালো করবে। এখন যে অবস্থায় আমরা আছি, এখান থেকে উপরের দিকেই যাওয়ার সুযোগ আছে।’ তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। মুশফিকুর রহিম এখন শুধু টেস্ট খেলেন। সাকিব আনুষ্ঠানিকভাবে কেবল টি-টোয়েন্টি ছাড়ার কথা বলেছেন। ওয়ানডে থেকে এখনও অবসর নেননি। এবার বিসিবি কর্তার এমন কথার পর সাকিব আবার বাংলাদেশ দলে ফেরার আশা করতেই পারেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?