‘সাইবার হামলার’ শিকার হামজাদের ম্যাচ টিকিটের ওয়েবসাইট – বর্ণমালা টেলিভিশন

‘সাইবার হামলার’ শিকার হামজাদের ম্যাচ টিকিটের ওয়েবসাইট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৫৮ 142 ভিউ
আগামী ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে দর্শক উন্মাদনা তুঙ্গে। প্রথমবার ঢাকার মাঠে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোমের খেলা দেখতে উদগ্রীব দর্শকরা। এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির কথা ছিল। তবে নানা কারণে তা পড়ে গেছে প্রতিবন্ধকতার মুখে। জানানো হয়েছিল, শনিবার দুপুর ১২টা থেকে নির্দিষ্ট একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। তবে কাল দুপুরে সে সময়ের আধঘণ্টা আগে হঠাৎ বাফুফে জানায়, টিকিট পাওয়া যাবে রাত ৮টা থেকে। বিষয়টি আছে কম্পিটিশন কমিটির অধীনে। সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য গোলাম গাউস কম্পিটিশন কমিটির চেয়ারম্যান। কেন শেষ সময়ে এসে আট ঘণ্টা পিছিয়ে দেওয়া হলো টিকিট বিক্রি? এর ব্যাখ্যা দেন তিনি। গোলাম গাউস বলেন, ‘আমাদের একটা মিটিং আছে। সেই মিটিং শেষ করে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। অনলাইন টিকিট বিক্রির কার্যক্রমের সকল প্রস্ততিই সম্পন্ন।’ তবে ৮ ঘণ্টা পিছিয়েও কাজ হয়নি। রাত ৮টায়ও সেই অনলাইন প্ল্যাটফর্মে দর্শকরা প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাইয়ে কেউ কেউ ঢুকতে পেরেছেন বটে, তবে বেশির ভাগই টিকিট কিনতে ব্যর্থ হয়েছেন। কয়েকটি ধাপ পেরিয়ে টিকিট কিনতে হয়, তবে সে প্রক্রিয়ার একটা ধাপে গিয়ে আটকে যেতে হয়েছে তাদের। এমন পরিস্থিতি জানান দেয়, ওয়েবসাইটটি মূলত টিকিট বিক্রির জন্য প্রস্তুতই ছিল না। এরপর বিশাল হিটের ধাক্কা সামলাতে না পেরে ‘ক্র্যাশ’ করেছে। এমন কিছু ওয়েব দুনিয়ায় নতুন নয় একেবারেই। তবে বাফুফে বিষয়টাকে দেখছে ‘সাইবার হামলা’ হিসেবে। কাল রাতে বাফুফে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বাফুফে সে বিবৃতিতে জানায়, ‘বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির টিকিফাইয়ের ওয়েবসাইটটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টিকিফাই ও সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিট বিক্রির বিষয়ে নতুন আপডেট খুব শীঘ্রই জানানো হবে।’ এমন পরিস্থিতিতে আবার কবে অনলাইনে টিকিট বিক্রি শুরু করা যাবে, কিংবা আদৌ করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বৈকি!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?