সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার, সাইবার ট্রাইব্যুনালে মামলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫
১১:৪২ পূর্বাহ্ণ
170 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার, সাইবার ট্রাইব্যুনালে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:৪২ 170 ভিউ
বরিশালের গৌরনদীর এক সাংবাদিককে নানা কটূক্তি করে ফেসবুকে অপমানজনক ও মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে টিএম তুহিন ওরফে তুহিন ফকিরকে আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি এবং গোরক্ষডোবা গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন মিয়া (৫১) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম ফারুক অভিযোগটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে তদন্ত করে আগামী ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন। টিএম তুহিন এখনই সময় নামের একটি অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক। নালিশি অভিযোগে উল্লেখ বলা হয়, গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকার মৃত মোস্তফা ফকিরের ছেলে টিএম তুহিন ওরফে তুহিন ফকির (৩৮) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে গত ৮ মে ও ৯ মে অশালীন, কটূক্তিপূর্ণ এবং উদ্দেশ্য প্রণোদিত পোস্ট দিয়ে সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, তার পরিবার এবং এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন এবং অবমাননাকর ও মানহানিকর মন্তব্য করেন। গত ৮ মে গৌরনদীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় এক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে অভিযুক্ত তুহিন ফকির ফেসবুকে একাধিক পোস্টে গিয়াস উদ্দিন মিয়াকে মাদক ব্যবসায়ী, অনৈতিকভাবে অর্থ উপার্জনকারী বলে অপপ্রচার চালান। একইসঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা ওই মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে কুক বলেও আক্রমণ করেন; যা একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি চরম অবমাননাকর। বাদীপক্ষের আইনজীবী এইচএম মিজানুর রহমান পিকু বলেন, সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক নালিশি অভিযোগটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে