সরকারের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন বিএনপি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ মে, ২০২৫
১০:৪৮ পূর্বাহ্ণ
144 ভিউ

সরকারের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৪৮ 144 ভিউ
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা একটি লিখিত বক্তব্য দেন। ওই বক্তব্যে দলটি বলেছে, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে ২০২৪ সালের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদী শাসনের পতনের পর জনগণ একটি নিরপেক্ষ, দায়িত্বশীল ও প্রত্যাশাপূর্ণ সরকারের স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। বিএনপির দাবি, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা এখন বিভক্তির পথে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেছে, এ ঐক্যের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে—এটা যদি ভেঙে পড়ে, তবে তা হবে জনগণের স্বপ্নভঙ্গের শামিল। দলটির অভিযোগ, সরকারের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে জনমনে এর নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। তারা বলেছে, কিছু উপদেষ্টা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিশেষ করে যেসব উপদেষ্টা রাজনৈতিকভাবে যুক্ত, তাদের অব্যাহতি দেওয়া জরুরি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথাও আলাদাভাবে উল্লেখ করেছে বিএনপি। দলের মতে, তিনি ইতোমধ্যে বিতর্কিত হয়ে উঠেছেন। তার পদে থাকা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর ইস্যুতে সরকারের বক্তব্য ও নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। তারা বলেছে, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট এমন সিদ্ধান্তগুলো কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে। অস্থায়ী সরকারের এ এখতিয়ার নেই। নির্বাচন কমিশন ঘিরে বিতর্ক নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলেছে বিএনপি। তারা বলেছে, যদিও কমিশন গঠনে সব পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবুও একটি মহল তা পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নেমেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণ করানো হয়নি—এটি ‘আইনের শাসনের পরিপন্থী’ বলে দাবি করেছে দলটি। সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপি এ বছর ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে। তারা বলেছে, মানুষের ভোটাধিকার, মানবাধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তারা সতর্ক করে বলেছে, সরকার যদি জনগণের এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে বিএনপির পক্ষে সহযোগিতা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। ‘সংস্কার ও বিচার একই সঙ্গে চলুক’ বিএনপি মনে করে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে একত্রে চলতে পারে। সেইসঙ্গে তারা পুনরায় জোর দিয়ে বলেছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারও চলমান রাখতে হবে। লিখিত বক্তব্যের শেষে বিএনপি বলেছে, আমাদের প্রস্তাব ও পরামর্শ বারবার উপেক্ষিত হলে, সেটা হবে দুর্ভাগ্যজনক এবং তাতে সরকারকে পরামর্শ দেওয়ার আগ্রহ ক্ষীণ হয়ে যাবে। আমরা আশা করি, সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় সক্ষমতা ও সদিচ্ছা দেখাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ