সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন? – বর্ণমালা টেলিভিশন

সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ | ৫:৪৫ 29 ভিউ
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফাইনাল হিসেবে আলোচনায় রয়েছে। বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যতটা মাঠে, ততটাই টিকিটের বাজারে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচকে ঘিরে টিকিটের দাম পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, ফাইনালের টিকিটের গড় ক্রয়মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১৪ লাখ টাকা। প্রায় ৮৩ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে টিকিটের গড়মূল্যের সাথে দর্শকের হিসাব ধরলে, শুধু ফাইনালের টিকিট বিক্রি থেকেই আয় হতে পারে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা। ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা। আর সবচেয়ে দামি টিকিট কিনতে গুনতে হচ্ছে ৩৫ লাখ টাকারও বেশি। টিকিট বিক্রির এই বড় লাফের পেছনে রয়েছে ‘রিসেল’ বা পুনর্বিক্রি পদ্ধতি। ফাইনাল ম্যাচের টিকিটের জন্য ফিফার নির্ধারিত সর্বোচ্চ মূল্য ছিল ১০ হাজার ৯৯০ ডলার। চাহিদা বাড়ার সাথে সাথে সেই দাম এখন প্রায় তিন গুণ হয়ে পৌঁছেছে। বিশ্বকাপ ফাইনাল সব সময়ই আবেগের মঞ্চ। তবে এবার সেই আবেগের সঙ্গে যুক্ত হয়েছে বিশাল বাণিজ্যিক মূল্য। টিকিটের এই রেকর্ড দামেই বোঝা যায়, বিশ্ব ফুটবল এখন শুধু খেলা নয়, বরং বহু বিলিয়ন ডলারের এক অর্থনীতিরও নাম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার? পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!