নিউজ ডেক্স
আরও খবর
আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!
মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক
ফ্রান্সজুড়ে শিক্ষার্থী-বিক্ষোভে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক; ইউএন ও ভলকার তুর্ক নীরব
যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার
পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি
ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের
ইউক্রেনের হামলার কারণে রাশিয়ায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ায় মধ্য এশিয়ার দেশগুলোতে তেল রপ্তানির এক নতুন সুযোগ তৈরি হয়েছে ইরানের জন্য। মার্কিন অবরোধের মুখে দীর্ঘদিন ধরে তেল রপ্তানিতে সমস্যায় থাকা তেহরান এই সুযোগ কাজে লাগিয়ে মধ্য এশিয়ায় নিজেদের বাজার ধরতে শুরু করেছে।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগারগুলোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মস্কো বর্তমানে জ্বালানি ঘাটতিতে পড়েছে। ঐতিহাসিকভাবে তাজিকিস্তান ও কিরগিজস্তানের মতো মধ্য এশীয় দেশগুলো তাদের জ্বালানি চাহিদার সিংহভাগই রাশিয়া থেকে আমদানি করত। কিন্তু রাশিয়ার সেই সরবরাহ ব্যবস্থায় টান পড়ায় তারা এখন বিকল্প হিসেবে ইরানের দিকে ঝুঁকছে। এর অংশ হিসেবে তাজিকিস্তান ইরান থেকে তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি শুরু করেছে এবং কিরগিজস্তানে যৌথ শোধনাগার নির্মাণের চুক্তি করেছে ইরান।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্য এশিয়ায় ইরানের এই তেল ব্যবসার স্থায়ী হওয়া নিয়ে সংশয় রয়েছে। কারণ ইরান থেকে এই তেল মধ্য এশিয়ায় নিতে হলে তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মতো দেশের ওপর দিয়ে রেলপথে নিতে হয়, যা বেশ জটিল।
তাছাড়া, ইউক্রেন যুদ্ধ থামলে কিংবা রাশিয়ার শোধনাগারগুলো মেরামত হয়ে গেলে শুল্কমুক্ত সুবিধার কারণে কম দামে রাশিয়ার তেলই আবার বাজারে ফিরে আসবে, যেখানে ইরান টিকতে পারবে না। এছাড়া ইরানের সঙ্গে তেল লেনদেনের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে।
সূত্র: আল-জাজিরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]