নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও
কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ
খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত
বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক
চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বুবি বেগম আর নেই
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা
রাজশাহীর বাঘায় ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লবকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতনশী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিপ্লব বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিফাত রেজা বলেন, গোপন খবরে ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জোতনশী গ্রামের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে তোলা হবে। বিপ্লবের নামে ককটেল বিস্ফোরণসহ আরও চারটি মামলা রয়েছে।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, ‘গত ১৭ জানুয়ারি রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। এ ঘটনায় হওয়া মামলায় বিপ্লবের নাম রয়েছে। সেই মামলার তাকে গ্রেফতার করা হয়েছে।
