শেষ ওভার থ্রিলারে নাটকীয় জয় কোয়েটা গ্লাডিয়েটর্সের – বর্ণমালা টেলিভিশন

শেষ ওভার থ্রিলারে নাটকীয় জয় কোয়েটা গ্লাডিয়েটর্সের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১১:১৪ 135 ভিউ
পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে হারাতে শেষ ওভারে ১৪ রানের কঠিন সমীকরণ মেলাতে হতো কোয়েটা গ্লাডিয়েটর্সকে। দায়িত্বটা কাঁধে নেন হাসান নাওয়াজ। শেষ ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে ১ বল বাকি থাকতে কোয়েটাকে নাটকীয় এক জয় এনে দেন তিনি। এ জয়ে ইসলামাবাদকে টপকে টেবিলের শীর্ষে উঠে এসেছে কোয়েটা। ৮ ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ১১। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পরের অবস্থানে ইসলামাবাদ। ম্যাচে আগে ব্যাট করে সাহিবজাদা ফারহানের ২৪ বলে ৩৯ ও মোহাম্মদ নাওয়াজের ৩৪ বলে ৪৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৫৭ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় ইসলামাবাদ। যেখানে কোয়েটার হয়ে একাই ৪ উইকেট নেন ফাহিম আশরাফ। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি কোয়েটার। তবে দায়িত্ব নেন হাসান। মাঝে ব্যাটাররা তাকে সঙ্গ দিতে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ৪১ বলে ৬৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। ১ বল আগে ২ উইকেটের নাটকীয় জয় পায় কোয়েটা। যেখানে ম্যাচসেরা হাসান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?