নিউজ ডেক্স
আরও খবর
নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ
‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি
‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব
এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল
ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের
মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে
শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলে জাসদের প্রায় ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল
শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলে জাসদের প্রায় ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বলে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। শনিবার দিনগত রাত একটার দিকে তিনি এ স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি আরও লেছেন, বাংলাদেশের ইতিহাসে জাসদের মতো এতো ত্যাগ আর কোনো দলকে শিকার করতে হয়নি। কিন্তু কোথায় আজ জাসদ? কেবল ভুল রাজনীতির কারণে এক সময়ের বিরাট সম্ভাবনার দলটি ক্ষয় হতে হতে প্রায় নিঃশেষ হয়ে গেছে। মারুফ কামালের ওই স্ট্যাটাসে নানা মন্তব্য করেছেন তার ভক্ত ও ফেসবুক ব্যাবহারকারীরা। মাইনুদ্দিন মাহাদি নামের একজন কমেন্টবক্সে লিখেছেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের নির্মম শিক্ষা। ওয়াহেদ আলম লিখেছেন, জাসদের লোকেরা সেই ইতিহাস ভুলে গেছে। আওয়ামী লীগের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জাসদের লোকেরাই হয়েছে। গাজী আলাউদ্দিন আহমেদ লিখেছেন, জনগনের পালস বুঝতে ব্যর্থ হলে চরম খেসারত দিতে হয় সংগঠনকে।
হাবিব বাবুল নামের একজন মন্তব্য করেছেন, ৩০ হাজার কথাটি মনে হয় ঠিক না, তবে সারাদেশে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। এর কোনো সঠিক হিসাব নাই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।