‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’ – বর্ণমালা টেলিভিশন

‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ | ৪:৫০ 169 ভিউ
প্রত্যাশার ভেলা ভাসিয়ে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে গিয়ে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। পরের বছর টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের সম্ভাবনা তৈরি হলেও হারাতে পারেনি আফগানদের। দুয়ারে কড়া নাড়ছে আরেকটি টি-২০ বিশ্বকাপ। এরপর ২০২৭ সালে আছে ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো না করা বাংলাদেশ দলকে এসব আসরে নিজেদের ক্রিকেট উন্নতির প্রমাণ দিতে হবে। জাতীয় দলের টপ ব্যাটার নাজমুল শান্ত সিকান্দার আলীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, বৈশ্বিক টুর্নামেন্টে শুধু প্রত্যাশা নিয়ে গেলে হবে না। প্রস্তুতিও নিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘টি২০তে নির্দিষ্ট দিনে ভালো খেললে জেতার সম্ভাবনা বেশি থাকে। ব্যাটিং ক্লিক করলে টি২০ বিশ্বকাপে আমরা ভালোও করতে পারব। বিশ্বকাপের বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং ক্লিক করলে, আমাদের যে বোলিং আছে তাতে ভালো করা সম্ভব। ওয়ানডেতে দলটা আগামী দেড় বছর একসঙ্গে খেলতে পারলে অভিজ্ঞ হয়ে উঠব। আমাদেরও অনেক হোম ওয়ার্ক করতে হবে। স্কিলের পাশাপাশি মানসিক দিক নিয়ে কাজ করতে হবে। বিশ্বকাপের মতো কন্ডিশন বানিয়ে অনুশীলন ও ম্যাচ খেলতে হবে। শুধু প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গেলে ভালো হবে না। গুরুত্বপূর্ণ হলো, কীভাবে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারি। কন্ডিশনের চ্যালেঞ্জ, কোন দলের সঙ্গে আমরা খেলব, ওগুলো মাথায় রেখে খুব ভালো প্রস্তুত হয়ে যেতে পারলে ভালো ফল করা সম্ভব হবে।’ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া বেশ কঠিন হতে পারে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। শান্তর মতে, বাংলাদেশ ঘরের মাঠে বড় দল। সিরিজগুলো জিতে সরাসরি বিশ্বকাপে খেলা সম্ভব। তিনি বলেন, ‘দেশের মাটিতে আমরা এই দলগুলোকে হারিয়েছি। হোমে আমরা সব সময় ভালো ক্রিকেট খেলি। আমি মনে করি এই কন্ডিশনে আমরা অনেক বড় দল। আমি বিশ্বাস করি এই সিরিজগুলো জেতা সম্ভব।’ আগামী ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে শান্ত জানান, নিয়মিত তিন সংস্করণে খেলতে চান। গত দুই টি২০ সিরিজে ছিলাম না। তবে টি২০ বিশ্বকাপ খেলতে চান। সেজন্য দলে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই