শীতে খসখসে হাত পায়ের যত্ন নেবেন যেভাবে – বর্ণমালা টেলিভিশন

শীতে খসখসে হাত পায়ের যত্ন নেবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ December, ২০২৫ | ৬:৩৯ 171 ভিউ
শীতের ঠান্ডা হাওয়া ত্বকের ওপর বেশ প্রভাব ফেলে। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে। এই আর্দ্রতার অভাবে চামড়া শুষ্ক হয়ে যায়। ঠান্ডা হাওয়ায় মুখের যত্নের ব্যাপারে উদগ্রীব থাকলেও, অনেকেই হাত পায়ের ব্যাপারে উদাসীন থাকেন। আর এ কারণে চামড়া ওঠে। কখনো কখনো রক্ত ঝরে। এজন্য যত্ন নিতে হবে। ত্বকের সঙ্গে মানানসই লোশন, ক্রিম ব্যবহার করতে হবে। পাশাপাশি শুষ্ক ত্বকের যত্নে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলতে হবে। খসখসে হাত পায়ের যত্ন অলিভ অয়েলের সঙ্গে গুঁড়ো দুধ, চিনি মেশান। মিশ্রণটি হাতের যেখানে চামড়া ওঠে সেখানে ভালো করে লাগান। ২০ মিনিট পর ঘষে ঘষে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। হাত মুছে নারকেল তেল লাগান। আধা কাপ কাঁচা দুধ ও সম পরিমাণ‌ গরম পানি এক সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটিতে তুলা ভিজিয়ে হাতের চামড়া ওঠা অংশগুলিতে লাগিয়ে নিন। এতে ত্বক বেশ নরম থাকবে। নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন। গোলাপ জলের সঙ্গে লেবুর রস ও কাঁচা দুধ মিশিয়ে নিন। এবার হাতের নির্দিষ্ট অংশে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পর হাত ধুয়ে নিন। দিনে দুবার ব্যবহার করলে হাত-পায়ের চামড়া ওঠার সমস্যা কমবে। বেসনের সঙ্গে অ্যালোভেরা জেল, মধু, হলুদ বাটা ও পরিমাণমতো পানি মিশিয়ে নিন। এটি পায়ে ও গোড়ালিতে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। আলতো করে ঘষে তুলে ফেলুন। এরপর অলিভ অয়েল লাগালে পায়ের চামড়া নরম থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ