শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. ওবায়েদুল্লাহ আর নেই – বর্ণমালা টেলিভিশন

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. ওবায়েদুল্লাহ আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ১০:৫০ 149 ভিউ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, লেখক ও গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন জানান, রোববার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের প্যারেড ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করা আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ছিলেন। সবশেষ তিনি বিশ্ববিদ্যালয়টির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত, আ জ ম ওবায়েদুল্লাহ সবশেষ চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির পদে ছিলেন। পেশাগত জীবনে তিনি সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার লেখা জনপ্রিয় বইয়ের মধ্যে তরুণ তোমার জন্য ও স্বপ্নের ঠিকানা উল্লেখযোগ্য। এদিকে ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই ড. আ জ ম ওবায়েদুল্লাহ মহান রবের ডাকে সাড়া দিয়ে অনন্তকালের পথে যাত্রা শুরু করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাংস্কৃতিক অঙ্গনের ইসলামী ধারার নেতৃত্ব ছিল তারই হাতে। আল্লাহ তায়ালা এই হাতের পরিবর্তে আমাদেরকে আরও উত্তম হাত দিয়ে সাহায্য করুন। ওই পোস্টে তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর রহম করুন, জীবনের সকল নেক খেদমত কবুল করুন, ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করুন এবং তার সেসব ভুল-ত্রুটি ও গুনাহসমূহ নেকিতে পরিণত করে জান্নাতের আলা দারাজা দান করুন। তার কবরের জীবনকে আল্লাহ তায়ালা জান্নাতি জীবন হিসেবে পরিণত করুন এবং কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করুন। মহান রব তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আপনজন, প্রিয়জন, সহকর্মী এবং গুণগ্রাহী সবাইকে উত্তম সবরের তাওফিক দান করুন। আমিন। এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। এক শোক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তিনি আমৃত্যু দ্বিনি আন্দোলনে মেধা, শ্রম ও সময় ব্যয় করে গেছেন। রব্বে কারিম দ্বিনের একনিষ্ঠ এই খাদেমের ভুলত্রুটি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। (আমিন)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক