শিক্ষার্থীদের ওপর হামলা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর, ২০২৫
৭:১৩ পূর্বাহ্ণ
84 ভিউ

শিক্ষার্থীদের ওপর হামলা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৩ 84 ভিউ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। সিদ্ধান্ত অনুযায়ী, সকল শিক্ষার্থীকে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়তে হবে। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সামাজিক যোগাযোগমাধ্যমে একই ঘোষণা প্রচার করা হয়। বহিরাগতদের হামলার প্রতিবাদে রাত ৯টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রক্টর অফিস ও উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাতে জেলা প্রশাসক মুফিদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও হঠাৎ বহিরাগতদের লাঠিধারী হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং জোর করে মিলনায়তনের তালা ভেঙে শিক্ষকদের মুক্ত করা হয়। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এক শিক্ষার্থী জানান, “হঠাৎ অনেক মানুষ ভিসির বাসভবনের সামনের রাস্তা দিয়ে আসতে দেখেছি। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। আমরা লাইব্রেরিতে আশ্রয় নিলেও সেখানেও আক্রমণ হয়।” শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের দাবি আংশিক মেনে নেওয়ার পরও তারা শিক্ষকদের আটকে রাখে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকরা কোনো শিক্ষা কার্যক্রমে অংশ নেবেন না।” প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীমও বহিরাগতদের উপস্থিতির কথা উল্লেখ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একাডেমিক কাউন্সিলের সভায় তিনটি ডিগ্রি (কম্বাইন্ড ডিগ্রি, পশুপালন ডিগ্রি ও ভেটেরিনারি ডিগ্রি) চালুর সিদ্ধান্ত নেওয়া হলেও তারা শুধু কম্বাইন্ড ডিগ্রির দাবিতেই অনড় থাকেন। সিদ্ধান্ত মানতে রাজি না হওয়ায় আন্দোলনের তীব্রতা বাড়ে এবং শেষ পর্যন্ত সংঘর্ষ ও বিশ্ববিদ্যালয় বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য