শাহজালাল বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা – বর্ণমালা টেলিভিশন

শাহজালাল বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৬:৫৩ 114 ভিউ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান নিরাপত্তার মধ্যে অতিরিক্ত নিরাপত্তায় আরও অন্তত ৬টি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরমধ্যে সব ভিআইপি ও ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিং প্রক্রিয়ায় অধিকতর মনোযোগ বৃদ্ধির কথা বলা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। এর একদিন আগেই রোববার বিমানবন্দরের স্ক্রিনিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের লাইসেন্স করা পিস্তলের ম্যাগাজিন পাওয়া যায় ব্যাগেজে। তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দিন বিদেশ যাচ্ছিলেন। পরে উপদেষ্টা নিজেই জানান যে ঘটনাটি অনিচ্ছাকৃত। ওই ঘটনাটি সামনে আসার পর আজ রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানাল। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তায় থাকা অ্যাভসেক সদস্যদের নিয়মিত সচেতনতামূলক ব্রিফিং ও নির্দেশনা দেওয়ার কথাও বলা হয়েছে। তা ছাড়া সিসিটিভি মনিটরিং টিমকে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে। অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে মেটাল ডিটেক্টর ও এক্সরে মেশিনে স্ক্যানের পর উচ্চ রিস্ক ব্যাগের (সন্দেহজনক ব্যাগেজ) জন্য ম্যানুয়াল চেকিং বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরে প্রবেশের সময় সকল ফায়ার আর্ম (আগ্নেয়াস্ত্র) বহনকারীর পূর্বানুমতি নিশ্চিত করা ও রেকর্ড সংরক্ষণ করতেও বলা হয়েছে। এর বাইরে নিরাপত্তা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক নির্দেশনা দেওয়া হয়েছে। সিভিল এভিয়েশন অথরিটির সাবেক একজন কর্মকর্তা কালবেলাকে বলেছেন, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে হজরত শাহজালাল বিমানবন্দরকে আন্তর্জাতিক সব নিরাপত্তা নিয়ম মানতে হয়, সে আলোকে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। এর বাইরে সময়ে সময়ে এই নিরাপত্তা ব্যবস্থা যুগোপযোগী করা হয়ে থাকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা