শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫
৯:২০ পূর্বাহ্ণ
245 ভিউ

শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ | ৯:২০ 245 ভিউ
যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগর আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান লিটনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের পিতা আজগর আলী জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আ. মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল আমার ছেলে লিটনের। তারা এর আগেও লিটনকে কয়েকবার মারধরও করেছে। ঈদের আগের দিন তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। এসবের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান পিতা আজগর আলী। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টায় পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির এক সক্রিয় কর্মী। পুর্বশত্রুতার জেরে সেলিম ও রমজানসহ ৩-৪ সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠ বিচার চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে? ১০০ কোটি টাকার জীবনরক্ষাকারী যন্ত্র অচল: অথচ সচল যন্ত্র ‘নষ্ট’ দেখিয়ে লোপাট অর্ধকোটি টাকা সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ ত্রুটিপূর্ণ আইনে কাজী জেসিনকে বিটিভির ডিজি নিয়োগ, সমালোচনার মুখে সংশোধনের চেষ্টা সরকারের অনুমতি ছাড়া কারও ছবি তোলা কি অপরাধ? সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশ যাত্রীদের অভিযোগ— রাত কাটাচ্ছেন মেঝেতে, খাবার ও চিকিৎসায় অব্যবস্থাপনা গণহারে পোলট্রি খামার ডেকে আনছে যে বিপদ! ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন চটপটি খাওয়ানোর কথা বলে ব্রিজের নিচে নিয়ে ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসার হাফেজকে গণপিটুনি যুবলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটে গিয়ে জনতার প্রতিরোধে হাত খোয়ানো বিএনপি নেতা কীভাবে ‘জুলাই যোদ্ধা’?