শান্তর জায়গায় টেস্ট অধিনায়ক হচ্ছেন কে – বর্ণমালা টেলিভিশন

শান্তর জায়গায় টেস্ট অধিনায়ক হচ্ছেন কে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ৪:৫৫ 114 ভিউ
কলম্বো টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্ব ছাড়ার পেছনে ‘তিন ফরম্যাটে তিন অধিনায়ক তত্বে’ বিশ্বাসী নন বলে উল্লেখ করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগে মেহেদী মিরাজকে ওয়ানডের নেতৃত্বভার দেওয়া হয়েছিল। শান্তর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপও করা হয়নি। এর মধ্য দিয়ে তিন অধিনায়ক যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ। নাজমুল শান্ত ছিলেন টেস্ট অধিনায়ক, মেহেদী মিরাজ ওয়ানডের দায়িত্ব পেয়েছিলেন। তার আগে লিটন দাসকে দেওয়া হয়েছিল টি-২০’র নেতৃত্বভার। শান্ত টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়ায় এখন নতুন কাউকে অধিনায়ক করতে হবে বিসিবির। ওই লড়াইয়ে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন মেহেদী মিরাজ। টেস্ট ফরম্যাটের নিয়মিত ক্রিকেটার তিনি। ব্যাটে-বলে ভালো করছেন। ওয়ানডের নেতৃত্ব পাওয়ায় টেস্ট এবং ওয়ানডে দলের নেতৃত্বে থাকতে পারেন মিরাজ। লিটনকে রাখা হতে পারে কেবল টি-২০ ফরম্যাটে। অবশ্য লিটন দাসকেও টেস্টের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হতে পারে। কারণ ওয়ানডে দলে তার জায়গা পাকা না হলেও টেস্টে রান পাচ্ছেন তিনিও। এক্ষেত্রে মিরাজকে এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘শান্ত টেস্ট নেতৃত্বে ভালো করছিল। এখন ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে মিরাজ এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে। তবে মিরাজই এগিয়ে। অধিনায়ক হিসেবে সে যথেষ্ট ক্যাপাবল।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি সুন্নত নামাজ ছুটে গেলে কি কাজা আদায় করতে হবে? দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, বিক্ষোভ ভারতীয় গ্রামবাসীর শেষ মুহূর্তে পরিচালন ব্যয় বাড়ল ৮ হাজার কোটি সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ