শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটারের স্বেচ্ছায় উইকেট বিলিয়ে দেওয়ার অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটারের স্বেচ্ছায় উইকেট বিলিয়ে দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৯:৫৯ 135 ভিউ
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন সাব্বির ও রহিম আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছায় উইকেট বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের আউটের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর শাস্তির বিষয়টি একরকম নিশ্চিত হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) এক কর্মকর্তা। আইসিসির দুর্নীতি দমন বিভাগের নীতিমালা অনুযায়ী, এমন অপরাধের ন্যূনতম শাস্তি সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞা। আর ভুল স্বীকার করলে এক বছরকে স্থগিত শাস্তি হিসেবে গণ্য করা হতে পারে। মিরপুরের হোম অব ক্রিকেটে গত ৯ এপ্রিল ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে দেশের ক্রিকেট অঙ্গনে। বিশেষ করে শাইনপুকুরের দুই ব্যাটার মিনহাজুল ও রহিমের আউটের ধরন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিতর্কিত এই ম্যাচের পরদিন-ই ফিক্সিং সন্দেহে তদন্তে নামেন এসিইউ কর্মকর্তারা। গতকাল দ্বিতীয় দফায় আলোচিত দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিসিবি কার্যালয়ে মিনহাজুল, রহিমের সঙ্গে গুলশান ক্লাবের উইকেটরক্ষক আলিফ হাসান ইমনকেও ডাকা হয়েছিল বলে জানা গেছে। এসিইউর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘ফিক্সিংয়ের কুশীলবদের নাম প্রকাশ করছে না ছেলেগুলো। যদিও তাদের বলা হয়েছে শাস্তি অবধারিত। দোষ স্বীকার করলে সেটা কমবে, না করলে বাড়বে। এরপরও তারা মুখ খুলছে না।’ তবে ওই দুই ক্রিকেটার নিজেরা স্বীকার না করলেও যদি এসিইউ’র তদন্তের স্বেচ্ছায় আউটের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়, সেক্ষেত্রে ক্যারিয়ারের গোড়ার দিকেই নিষেধাজ্ঞার মুখে পড়বেন তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫