শহিদ জিয়ার নামে স্কুল, হাসিনার আমলে মেলেনি কোনো বরাদ্দ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫
১০:৪০ পূর্বাহ্ণ
135 ভিউ

শহিদ জিয়ার নামে স্কুল, হাসিনার আমলে মেলেনি কোনো বরাদ্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ১০:৪০ 135 ভিউ
কুমিল্লার দেবিদ্বারে শহিদ জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে ১৬ বছর ধরে মেলেনি সরকারি বরাদ্দ। শতভাগ এমপিওভুক্ত ও শিক্ষায় গুণগত মানসম্পন্ন ওই বিদ্যালয়টি চরমভাবে বৈষম্যের শিকার হয়েছে। দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা এলাকায় অবস্থিত জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়। স্থানীয়রা জানায়, পতিত সরকারের আমলে উপজেলার সব বিদ্যালয় সরকারি সুযোগ-সুবিধা ও নতুন ভবন পেলেও ব্যতিক্রম দেখা গেছে জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে। বিষয়টি নিয়ে এলাকার শিক্ষার্থী অভিভাবকসহ জনসাধারণের মাঝে ক্ষোভ রয়েছে। জানা গেছে, ১৯৯১ সালে শহিদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা এলাকায় জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ১ একর জমিতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কাশেম উদ্যোক্তা হয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এতে ওই এলাকার প্রায় ১০টি গ্রামের ছেলে-মেয়েরা সহজে শিক্ষা লাভের সুযোগ পায়। শুরুতে টিনের ঘরে ৫ জন শিক্ষক স্বেচ্ছাশ্রমে শিক্ষার্থীদেরকে পাঠদান করেন। নানা প্রতিবন্ধকতার পর ১৯৯৭ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হলেও শহিদ জিয়ার নামের কারণে মেলেনি কোনো সরকারি বরাদ্দ। বিএনপি ক্ষমতায় আসার পর ২০০৪ সালে দুই কক্ষের একটি দোতলা ভবন বরাদ্দ দেওয়া হয়। এতে কিছু সংখ্যক শিক্ষার্থীর পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা হয়। দিনে দিনে শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থী বৃদ্ধি পায়। স্থানীয়দের দাবি, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জিয়ার নামের কারণে পুনরায় বিদ্যালয়টি বৈষম্যের শিকার হতে থাকে। উপজেলার ৫২টি বিদ্যালয়ের মধ্যে ৫১টি বিদ্যালয় আধুনিক নতুন ভবন ও নানা সুযোগ-সুবিধা পেলেও চরমভাবে বঞ্চিত হয় মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়। গত ১৬ বছরে ভবন তো দূরের কথা ন্যূনতম টিআর কাবিখা থেকেও বঞ্চিত করা হয়েছে। তাছাড়া শহিদ জিয়ার নাম থাকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ করতেও অপারগতা প্রকাশ করেন। এতে অনেক কষ্ট করে এ বিদ্যালয়ে শিক্ষকরা পাঠদান ও শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৫ জন শিক্ষক ও ৭১৫ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন। তবে ভবন সংকটের কারণে প্রায়ই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বারান্দা ও খোলা মাঠে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হয়। দীর্ঘদিনের টিনের ঘরটি অনেকটাই জরাজীর্ণ হয়ে আছে। যে কোনো সময় ঝড়ে ভেঙ্গেঙ পড়তে পারে একমাত্র একাডেমিক ভবনটি। এতে স্কুল কর্তৃপক্ষ অনেকটাই চিন্তার মধ্যে রয়েছে। প্রধান শিক্ষক নান্নু মিয়া বলেন, শুধু জিয়ার নামের কারণে আমাদের বিদ্যালয় সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ভবন সংকটের কারণে ৭১৫ জন শিক্ষার্থীকে পাঠদান করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যেন এই স্কুলে ভবন বরাদ্দ দেওয়া হয় সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের ভবন বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা? নিরাপদ খাদ্য নিয়ে আপনার ভয় ‘ওদের’ পুঁজি দেশি-বিদেশি অর্গানিক ফুডের নামে আসলে কী খাচ্ছেন? পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার