শরীরের জন্য উপকারী যেসব বীজ – বর্ণমালা টেলিভিশন

শরীরের জন্য উপকারী যেসব বীজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ January, ২০২৬ | ৬:৫৭ 136 ভিউ
ঠিকমতো শরীরের যত্ন না নিলে নানা ধরনের অসুখ-বিসুখের ঝুঁকি বাড়ে। এ কারণে নিয়মিত শরীরের যত্ন নেওয়া জরুরি। সুষম আহার, শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুমেই লুকিয়ে সুস্বাস্থ্যের চাবিকাঠি। আমরা যা খাই তার প্রতিফলন দেখা যায় শরীরে। সুস্থ থাকতে তাই বাইরের ভাজাভুজি খাবার বাদ দিয়ে খাদ্যতালিকায় রাখতে পারেন নানা ধরনের বীজ। এতে শরীর একাধিক উপকার পাবে। চিয়া বীজ ওমেগা-৩ ফ্যাটি অ্য়াসিড, ম্যাগনেসিয়াম, অ্য়ান্টিঅক্সিডেন্ট ও ক্যালসিয়ামে পরিপূর্ণ চিয়া বীজ। কম ক্যালোরিযুক্ত এই বীজটি ডায়েটে রাখলে পেট ভর্তি থাকবে অনেকক্ষণ। এর ফলে বেশি খাওয়ার প্রবণতা কমবে। রক্তের শর্করাও নিয়ন্ত্রণে থাকবে। তিসি বীজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই বীজ নিয়মিত খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই বীজ ডায়াবেটিস, হৃদরোগীদের জন্যও উপকারী। প্রস্টেট ও স্তন ক্যানসারের ঝুঁকিও কমিয়ে দেয় এই বীজ। কুমড়োর বীজ একাধিক ভিটামিন ও খনিজে সমৃদ্ধ কুমড়োর বীজ। নিয়মিত এই বীজ খেলে হৃদরোগ, কোলেস্টেরল, ক্যানসার এবং হতাশা দূরে থাকবে। সূর্যমুখীর বীজ এতে রয়েছে ভিটামিন বি, ই, ওমেগা-৩ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব গুণের কারণেই এই বীজ ইমিউনিটি বাড়ায় এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়াতেও ভূমিকা রাখে এই বীজ। তিলের দানা নানা খনিজে সমৃদ্ধ তিলে রয়েছে সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে তারুণ্যতা বজায় রাখতে সাহায্য করে। সেই সঙ্গে বাতের ব্যথা কমাতেও ভূমিকা রাখে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ