‘র‌্যাংকিংয়ে দশে নেমে যাওয়া ভালো লক্ষণ নয়’ – বর্ণমালা টেলিভিশন

‘র‌্যাংকিংয়ে দশে নেমে যাওয়া ভালো লক্ষণ নয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:৪৬ 143 ভিউ
বাংলাদেশ আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে নেমে গেছে ১০ নম্বরে। ২০০৬ সালে সবশেষ র‌্যাংকিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রায় ১৯ বছর পর আবারও র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনমনে উৎকণ্ঠিত ক্রিকেট সংশ্লিষ্টরা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে। হাতে সময় থাকলেও বাংলাদেশের পারফরম্যান্স ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার বিশ্বকাপ হবে ১৪ দলের। সবশেষ দুই বিশ্বকাপ হয়েছে ১০ দলের। তবে র‌্যাংকিংয়ে শীর্ষ আটের মধ্যে না থাকতে পারলে বাংলাদেশকে বাছাইপর্বের বাধা টপকাতে হবে। দুই সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার ও হান্নান সরকার মনে করেন, এখনই পরিকল্পনা করতে হবে। “সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশকে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। সম্প্রতি পারফরম্যান্স মোটেই ভালো না। র‌্যাংকিংয়ে দশে নামাটা ভালো লক্ষণ নয়। হাবিবুল বাশার, সাবেক বাংলাদেশি ক্রিকেটার” হাবিবুল বাশার বলেন, ‘সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে বাংলাদেশকে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। সম্প্রতি পারফরম্যান্স মোটেই ভালো না। র‌্যাংকিংয়ে দশে নামাটা ভালো লক্ষণ নয়। এখান থেকে আরও পিছিয়ে গেলে খুবই কঠিন হয়ে যাবে বাংলাদেশের জন্য।’ তিনি যোগ করেন, ‘১২ মাসে মাত্র একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। এখনই সাবধান হতে হবে। এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে না পারলে কঠিন পরিস্থিতি তৈরি হবে।’ হান্নান সরকার বলেন, ‘ভালো ক্রিকেট খেলার কোনো বিকল্প নেই। আমরা এখন ভালো জায়গায় নেই। দল স্থিতি অবস্থায় নেই। বেশ কয়েকজন ক্রিকেটার অবসরে চলে যাওয়ায় কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে। একটা দলে স্থিতিতে আনতে হলে সময় দরকার। পারফরমারদের তুলে আনতে হবে। যারা ধারাবাহিকতা ধরে রেখে দলে জায়গা করে নেবে, এমন ক্রিকেটারদের দরকার। এক্ষেত্রে নির্বাচকদের ভূমিকা আছে। সব কিছুই পরিকল্পনার মধ্যে এনে এগোতে হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫