রোনালদোর কাছে এটা দুই প্রজন্মের লড়াই – বর্ণমালা টেলিভিশন

রোনালদোর কাছে এটা দুই প্রজন্মের লড়াই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ১০:২৯ 291 ভিউ
দুই দলই একবার করে নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৯ সালে প্রথম আসরেই এই ট্রফির সাধ নিয়েছিলেন পর্তুগালের রোনালদো। ২০২৩ সালে সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। তবে সেই স্কোয়াডে ছিলেন লামিনে ইয়ামাল। আজ মিউনিখে (বাংলাদেশ সময় রাত একটায়, সনি স্পোর্টস ফাইভ–এ সরাসরি সম্প্রচার ) যখন নেশন্স লিগের এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন–পর্তুগাল, তখন ম্যাচটির পোস্টার বয় রোনালদো আর ইয়ামাল। বছর সতেরোর সঙ্গে চল্লিশের লড়াই! যদিও ম্যাচটিকে এভাবে দেখতে নারাজ ক্রিস্টিয়ানো রোনালদো। তার কথায় ইয়ামাল ছেলের বয়সী। তুলনাটা এভাবে না দিয়ে বরং দুই প্রজন্মের লড়াই বলা যেতে পারে। ‘আপনারা ক্রিস্টিয়ানোর সঙ্গে অন্য কারো যে তুলনাটি দিচ্ছেন তা কাজে আসবে না। এটা একটা প্রজন্মের সঙ্গে আরেকটা প্রজন্মের পার্থক্য। একজন মাত্র এসেছে, আরেকজন মঞ্চ থেকে প্রায় চলে যাচ্ছে। এখন আপনারা যদি আমাকে অন্য প্রজন্মের মধ্যে দেখতে চান তাহলে ঠিক আছে।’ স্পেনকে শেষবার যখন পর্তুগাল হারিয়েছিল তখন ইয়ামালের বয়স ছিল মাত্র দুই বছর। রোনালদো তখন টগবগে তরুণ, ২০১০ সালে প্রীতি ম্যাচে স্পেনকে ৪–০ গোলে হারিয়েছিল। এরপর অবশ্য অনেকটা সময় বয়ে গেছে। মিউনিখের সংবাদ সম্মেলনে ইয়ামালের চুল রং করার কথা বলে নিজেই হেসেছেন। ‘ওর কতই বা বয়স। আমার ছেলের চেয়ে বোধহয় তিন বছরের বড়। এই সময়টাতে ওদেরকে ওদের মতো চলতে দিন। ছেলেটি ভালো খেলছে, তাকে আপনারা চাপ দেবেন না। তাকে তার মতো বেড়ে উঠতে দিন, এটা ফুটবলের স্বার্থেই প্রয়োজন।’ শুধু ইয়ামালকে নিয়েই নয়, স্পেন দলের সঙ্গে পর্তুগালের এই দলটির বয়সের গড় পার্থক্যও চোখে পরার মতো। সেমিফাইনালে পর্তুগালের শুরুর একাদশের গড় বয়স ছিল ২৭ বছর ১৬৪ দিন। যেখানে ফ্রান্সের বিপক্ষে স্পেনের একাদশটির গড় বয়স ছিল ২৫ বছর ৩৪ দিন। রোনালদোর সঙ্গেই ইয়ামালের বয়সের পার্থক্য ২২ বছর ১৬৮ দিন। অনেকের কাছে তাই আজকের ফাইনালটি তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার। যদিও নেশন্স লিগে দারুণ ফর্মে রয়েছে এই তরুণ স্প্যানিশ দলটি। শেষ তেরোটি ম্যাচের একটিতেও হারেনি তারা। সেখানে পর্তুগাল কিন্তু ছয় বছর পর এই আসরের ফাইনালে উঠেছে। তাই স্পেন দলটিকে এই মুহূর্তে বিশ্বসেরা দল মনে করছেন রোনালদো। ‘আপনারা লামিনে ইয়ামালকে নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু আমি স্পেন দলটিকে নিয়ে কিছু বলতে আগ্রহী। তাদের নিকো উইলিয়ামসের মতো খেলোয়াড় আছে। মিড ফিল্ডে পেদ্রির মতো ফর্মে থাকা একজন রয়েছে। তাদের হাতে ফুয়েন্তের মতো দারুণ কোচ রয়েছে। আমি তো মনে করি, এই মুহূর্তে বিশ্বের সেরা দল এই স্পেন।’ ম্যাচের আগেই যেন স্পেনকে চ্যাম্পিয়ন করে দিলেন রোনালদো!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?