রেলওয়ে নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা দুইজন গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ মার্চ, ২০২৫
১০:৩৪ পূর্বাহ্ণ
168 ভিউ

রেলওয়ে নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করা দুইজন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ১০:৩৪ 168 ভিউ
রাজধানীর গেন্ডারিয়ায় ফজলুল হক মহিলা কলেজে রেলওয়ে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে অসৎ উপায় অবলম্বন করা দুইজনকে গ্রেফতার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। শুক্রবার গেন্ডারিয়া থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। গ্রেফতাররা হলেন- রংপুরের পীরগাছার মো. আবু জাফর সরকারের ছেলে প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা মো. রাশেদুল আলম (৪০) ও তার সহযোগী গাইবান্ধার সাঘাটা থানার ভরত খালী গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬)। পুলিশ জানায়, রেলওয়ের ওই নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় সাইবার নিরাপত্তা আইনে গত ২৪ ফেব্রুয়ারি গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের হয়।এই মামলার এজাহারভুক্ত আসামি রাশেদুল আলম।এ সময় তার কাছ থেকে একটি ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকেও আরেকটি একই রকমের ডিভাইস উদ্ধার করা হয় এবং তার মোবাইল থেকে ‘AAAA’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পাওয়া যায়। গ্রুপের সদস্য সংখ্যা ৭ জন। গ্রুপটির অ্যাডমিন রাশেদুল আলম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেন্ডারিয়া থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মনজুরুল হাসান মাসুদ, এসআই মো. তৌফিক আনাম, এএসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মতিঝিল দিলকুশা এলাকা থেকে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মূলহোতা রাশেদুল আলমকে গ্রেফতার করে।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।আজ (২৮ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক