সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ – বর্ণমালা টেলিভিশন

সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ November, ২০২৬ | ৬:২৭ 5 ভিউ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। শনিবার দুপুর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ভিড় বাড়তে থাকে, যা খামারবাড়ি মোড় পেরিয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে তিনটায় ব্যান্ড মেকানিক্সের ‘অপরাজেয়’ গানের মধ্য দিয়ে সংগীত আয়োজনটি শুরু হয়।

বিজ্ঞাপন

মেকানিক্স ৪০ মিনিটের পরিবেশনায় ‘নিয়তি’, ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ ও ‘বিস্ময়’ গানগুলো পরিবেশন করে। এরপর মঞ্চে আসে শিরোনামহীন, যারা ‘পাখি’, ‘দুর্গম গিরি কান্তার-মরু’, ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘এই অবেলায়’ ও ‘আবার হাসি’ গানগুলো গেয়ে শোনায়। এছাড়া কনসার্টে আর্টসেল, ফিডব্যাক, ওয়ারফেজ এবং মাইলস ব্যান্ড অংশ নেয়। ওয়ারফেজ তাদের পরিবেশনায় ‘হারিয়ে তোমাকে’, ‘অসামাজিক’, ‘তোমাকে’, ‘জাত গেল’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’ ও ‘বসে আছি একা’ গানগুলো পরিবেশন করে। মাইলস ব্যান্ড ‘জ্বালা জ্বালা’ দিয়ে শুরু করে ‘ফিরিয়ে দাও’ গানের মাধ্যমে তাদের পরিবেশনা শেষ করে।

রাত ১০টায় মঞ্চে আসেন নগরবাউল জেমস। তিনি ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’, ‘দিওয়ানা’, ‘গুরু’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বাংলাদেশ’, ‘মীরা বাঈ’, ‘তারায় তারায়’, ‘পাগলা হাওয়া’ গানগুলো পরিবেশন করেন এবং ‘ভিগি ভিগি’ গান দিয়ে কনসার্ট শেষ করেন। মঞ্চে উঠে জেমস বলেন, ‘শুভরাত্রি ঢাকা, আই লাভ ইউ’। গানের মাঝে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘তোমারা আমার জান, তোমরা আমার প্রাণ’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যসচিব জুবায়ের আহমেদ বাবু। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, ‘সবাইকে আনন্দ দিতেই আমাদের এ আয়োজন। পাশাপাশি মানুষের মধ্যে বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ছড়িয়ে পড়ুক, সেটিও আমাদের প্রত্যাশা।’

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘ভঙ্গুর একটি দেশকে আমরা টেনে তোলার চেষ্টা করছি। জনগণের ভোটে জয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি, আমরা হেরে যেতে আসিনি, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা