রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয় – বর্ণমালা টেলিভিশন

রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫৭ 119 ভিউ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৩৬ বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি। বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের নজির গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ে শনিবার আফগানিস্তানের দেওয়া ২৮৪ রানের পাহাড়সম লক্ষ্য তিন উইকেট হাতে রেখেই টপকে গেল যুবারা—যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই এই কীর্তি গড়ল বাংলাদেশ। এর আগে যুব এশিয়া কাপে রান তাড়ায় সর্বোচ্চ সাফল্য ছিল ২৬০ রান—২০২১ সালে ভারতের এবং ২০২৩ সালে পাকিস্তানের। সেই দুই রেকর্ডই এবার ছাপিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৩ রান। দলের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন ফয়সাল শিনোজাদা। ৯৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি, যা বাংলাদেশের বিপক্ষে যুব ওয়ানডেতে তার তৃতীয় শতক। বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ভিত গড়ে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। দুজন মিলে মাত্র ২৬.৪ ওভারেই যোগ করেন ১৫১ রান। রিফাত বেগ ৬৮ বলে ৬২ রান করে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি বাংলাদেশের হাতে। জাওয়াদ আবরার খেলেন দুর্দান্ত এক ইনিংস—১১২ বলে ৯৬ রান। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। নড়বড়ে নব্বইয়ের ঘরে পৌঁছে হতাশায় মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে। দুই ওপেনার ফিরলে খানিকটা চাপ তৈরি হয় বাংলাদেশের ওপর। অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও অল্প সময়ের ব্যবধানে কয়েকটি উইকেট পড়ে গেলে উত্তেজনা বাড়ে ম্যাচে। তবে শেষ দিকে শেখ পারভেজের কার্যকর ব্যাটিং ম্যাচের মোড় আবার বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়। শেষ ওভারের আগে সমীকরণ নেমে আসে নাগালের মধ্যে। শেষ পর্যন্ত শাহরিয়ার আহমেদের এক রানের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাত বল হাতে রেখেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরার তার ব্যতিক্রমী ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুবারা পরবর্তী ম্যাচে সোমবার নেপালের মুখোমুখি হবে। সংক্ষিপ্ত স্কোর আফগানিস্তান অ-১৯ : ৫০ ওভারে ২৮৩/৭ বাংলাদেশ অ-১৯ : ৪৮.৫ ওভারে ২৮৪/৭ ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : জাওয়াদ আবরার

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ