রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ জানুয়ারি, ২০২৬
৮:১৮ পূর্বাহ্ণ
87 ভিউ

আরও খবর

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ

রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬ | ৮:১৮ 87 ভিউ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দেশের চারটি সংসদীয় আসনের চার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তারা হলেন–ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) একই দলের প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম। রুমিন ফারহানাকে সশরীরে হাজির হওয়ার জন্য বলেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। রোববার রাতে তাঁর সই করা চিঠিতে ২২ জানুয়ারি সকাল ১১টায় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে রুমিন ফারহানাকে। অন্যথায় তাঁর অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। শনিবার দুপুরে সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদে প্যান্ডেল করে সমাবেশ করছিলেন রুমিন ফারহানা। তাঁর বক্তব্যের একপর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হাসান খান। তিনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমাবেশ বন্ধ করে দেন। এ সময় তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা। সেদিনই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইলের ইউএনও মো. আবুবকর সরকার ওই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। এদিকে নোটিশের পরিপ্রেক্ষিতে প্রশাসনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন রুমিন ফারহানা। গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়কালে তিনি বলেন, ‘আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাইনি। আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদকের দেখানোর বৃদ্ধাঙ্গুলির কথা বলতে গিয়ে আমি এ রকম দেখিয়ে বলেছি। আমার এক অপরাধের বিরুদ্ধে (যদি হয়ে থাকে) তিনবার সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে। আমি এমন প্রশাসনের অধীনে কীভাবে নির্বাচন করি, যারা অলরেডি বায়াসড?’ তিনি নির্বাচনের প্লেয়িং লেভেল ফিল্ড নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোকসভার নামে সমাবেশ করছেন। স্টেজ করে মাইক দিয়ে সমাবেশ করছেন। গরু জবাই করে খাওয়াচ্ছেন। আমার বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছেন। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’ রুমিন ফারহানা আরও বলেন, ‘আজ (সোমবার) সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম। জানতে চেয়েছিলাম, কার বিরুদ্ধে কত টাকা জরিমানা করা হয়েছে। তিনি আমাকে কোনো উত্তর দিতে পারেননি।’ চারদিন পর নোটিশ পেলেন তাহেরী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ পেয়েছেন হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। ওই আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসানের ১৫ জানুয়ারি সই করা চিঠিটি সোমবার পেয়েছেন তিনি। এতে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী নির্বাচনের তিন সপ্তাহ আগে আচরণবিধি ২০২৫ লঙ্ঘন করে প্রকাশ্যে প্রচারণা চালান। প্রমাণ হিসেবে একটি ভিডিও ক্লিপ অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে, যেখানে তাঁকে দলীয় প্রতীকসহ প্রচারণা চালাতে দেখা যায়। গিয়াস উদ্দিন তাহেরী বলেন, তিনি সোমবার নোটিশ পেয়েছেন। এর জবাব দিতে তিনি প্রস্তুতি নিচ্ছেন। আইনগতভাবে এর ব্যাখ্যা করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করছেন। এর বাইরে কোনো মন্তব্য করবেন না। একইভাবে রাজশাহী-১ আসনের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহারের সইয়ে ১৮ জানুয়ারি এই চিঠি দেওয়া হয়। জামায়াতের প্রার্থীকে সশরীরে মঙ্গলবার আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। শোকজ করা হয়েছে সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালামকে। এই আসনের দায়িত্বে থাকা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে সিলেটের সিভিল জজ ইমরান হোসেন রোববার এই নোটিশ দেন। আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি কারণ দর্শানোর নোটিশের বিষয়টি জেনেছেন। (তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন কোথায় চলেছে দেশ: জ্বালানি সংকটে অচল ১৫টি বিদ্যুৎ কেন্দ্র, কিছু চলছে রেশনিং করে ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ সংকটে বিপর্যস্ত সাভারের চামড়া শিল্পনগরী: পচছে চামড়া, রপ্তানিতে অনিশ্চয়তা, উৎপাদন নেমেছে অর্ধেকে ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা: এক বছরেই ১৪৫ কোটি ইউরোর বাজার হারাল বাংলাদেশ আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন স্টোকস ৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের নিয়ন্ত্রণে ম্যাচ রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের ‘ভাইয়া কার্ড বেচে’ স্লোগান: ২ মাস ধরে দিনে ১৮ ঘণ্টা লোডশেডিং, বিক্ষুব্ধ গ্রাহকদের সড়ক অবরোধ ন্যায্যমূল্য না পেয়ে বস্তায় বস্তায় পেঁয়াজ নদীতে ফেলছেন কৃষক, এমপি ব্যস্ত সংসদে ‘তারেক বন্দনায়’ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’