নিউজ ডেক্স
আরও খবর
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা
“বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা
লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা
মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ
দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী
রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর
গত বছরের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার রাসেল বকাউল হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালত এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. শাহীনুজ্জামান তাকে কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।
এর আগে গত ১৬ জুলাই রাসেল বকাউল হত্যা মামলায় তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৮ জুলাই আসামিকে নিবিড় তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা।
গত বছরের ১ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে বেশ কয়েকবার তাকে রিমান্ডে নেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনের সড়কে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রাসেল বকাউল (২২)। এসময় পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন তিনি।
পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ আগস্ট নিহতের বড়ভাই হাসনাত বাকাউল বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।