রিজওয়ানদের খাদের কিনারে ঠেলে প্লে অফের পথে বাবরের পেশোয়ার – বর্ণমালা টেলিভিশন

রিজওয়ানদের খাদের কিনারে ঠেলে প্লে অফের পথে বাবরের পেশোয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১১:১৯ 142 ভিউ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্লে-অফ সম্ভাবনা জিইয়ে রাখল বাবর আজমের দল পেশোয়ার জালমি। সোমবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থ জয় তুলে নেয় তারা। মাত্র ১০৯ রানের লক্ষ্য তাড়া করে জালমি ম্যাচ জিতে নেয় মাত্র ১৩ ওভারে। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা লাহোর কালান্দার্সের আরও কাছে চলে এসেছে তারা। মুলতান সুলতানস টসে জিতে ব্যাটিং নিলেও শুরু থেকেই ছন্দ হারিয়ে ফেলে। পাওয়ারপ্লেতেই দুই ওপেনার ইয়াসির খান (১০) ও মোহাম্মদ রিজওয়ান (১৭) ফিরে যান। এরপর তাইয়ুব তাহির ১৮ বলে ২২ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন, কিন্তু তার আউট হওয়ার পর আবারও ধস নামে। শাই হোপ ২১ বলে ২৩ রান করে খানিকটা প্রতিরোধ গড়েন, তবে অন্যপ্রান্তে কেউ দাঁড়াতে পারেননি। ডেভিড উইলি (৮) ও মোহাম্মদ হাসনাইন (১১) খুব একটা রান যোগ করতে পারেননি। মুলতানের ইনিংস থেমে যায় ১৯.১ ওভারে ১০৮ রানে। পেশোয়ারের বোলাররা দলগতভাবে দুর্দান্ত পারফর্ম করেন। আহমেদ দানিয়াল নেন ৩ উইকেট ১৭ রানে। মাজ সাদাকাত ও লুক উড ২টি করে উইকেট নেন। আলি রাজা, আলজারি জোসেফ ও সাইম আয়ুব নেন ১টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পেশোয়ার শুরুতে মিচেল ওয়েনকে (১) হারালেও তারপর লড়াই জমিয়ে তোলেন সাইম আয়ুব ও অধিনায়ক বাবর আজম। ৪৯ রানের জুটি গড়েন তারা। তবে বাবর ছন্দে ছিলেন না, ১৩ বল খেলে করেন মাত্র ৮ রান। এরপর আয়ুব ৩৩ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৯ রান করে আউট হন তরুণ পেসার শাহিদ আজিজের বলে। আজিজ বাবরের উইকেটটিও নেন, ৩ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট পান তিনি। তবে জালমির জয়ে আর বাধা ছিল না। এরপর ম্যাক্স ব্রায়ান্ট মারমুখী ব্যাটিং করে অপরাজিত থাকেন ৩৮ রানে। মাত্র ২০ বলের ইনিংসে তিনি মারেন পাঁচটি চার ও একটি ছক্কা। তার সঙ্গে মোহাম্মদ হারিস ৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে দেন দলকে। এই জয়ে পেশোয়ার জালমি তাদের প্লে-অফ স্বপ্ন জিইয়ে রাখল। তবে মুলতান সুলতানসের জন্য এখন বাকি ম্যাচগুলো হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে