রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু – বর্ণমালা টেলিভিশন

রাজস্থানে গেলেন জাদেজা, চেন্নাইয়ে সানজু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৪:২৭ 71 ভিউ
ইউরোপের ক্লাব ফুটবলে সোয়াপ ডিল পরিচিত শব্দ। এটি দুই ক্লাব খেলোয়াড় অদলবদল সংক্রান্ত চুক্তি। আইপিএলেও পূর্বে এমন দলবদল দেখা গেছে। তবে আইপিএলের সেরা সোয়াপ ডিলটা হলো ২০২৬ সালের আসর সামনে রেখে। রাজস্থান রয়্যালস তাদের অধিনায়ক সানজু স্যামসনকে চেন্নাই সুপার কিংসের কাছে ছেড়ে দিয়েছে। বিনিময়ে চেন্নাই থেকে দলে ভিড়িয়েছে ক্লাবটির এক যুগের সঙ্গী অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সানজুর বিনিময়ে জাদেজার সঙ্গে ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারেনকেও দিয়েছে চেন্নাই। আইপিএলের আগামী আসরের জন্য রাজস্থান ১৮ কোটি রুপির বিনিময়ে সানজু স্যামসনকে ধরে রেখেছিল। আবার চেন্নাইও একই মূল্যে ধরে রেখেছিল স্পিন অলরাউন্ডার জাদেজাকে। কিন্তু রাজস্থানে যেতে জাদেজা তার মূল্য কিছুটা কমিয়েছে। রাজস্থানে ১৪ কোটি রুপিতে খেলতে রাজি হয়েছেন তিনি। কারেনের মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ। রাজস্থানে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাদেজা, ‘রাজস্থান আমাকে প্রথমবার আইপিএলে খেলার সুযোগ দিয়েছিল, প্রথম জয়টা আমি এখানেই পেয়েছি। এটা আমার কাছে শুধু ক্লাব নয়, বাড়ির মতো। আর ঘরে ফিরতে পারা সবসময় আনন্দের। এখানে আমি আমার প্রথম শিরোপা জিতেছি। আশা করছি, নতুন সতীর্থদের নিয়ে আরও শিরোপা জিততে পারবো।’ জাদেজা ২০০৮ মৌসুমে রাজস্থানে প্রথম মৌসুম খেলেছিলেন। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেন। ফ্র্যাঞ্চাইজিটি দুই বছর নিষিদ্ধ ছিল। বাকি বছরগুলো হলুদ জার্সি পরে খেলেছেন তিনি। সানজু ১১ বছর ধরে রাজস্থানে খেলছেন। চার মৌসুম ক্লাবটিকে নেতৃত্ব দিয়েছেন। ফাইনালে ও সেমিফাইনালে তোলার মতো সাফল্য দেখিয়েছেন। তবে নতুন মৌসুমের আগে দল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই