রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া করিডোর নয় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ মে, ২০২৫
১০:৫৪ পূর্বাহ্ণ
125 ভিউ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া করিডোর নয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ১০:৫৪ 125 ভিউ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বুধবার বিকালে গণমাধ্যমে দলের প্রেসিডিয়াম মেম্বার ও মুখপাত্র মো. আবদুল কাদের প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিতে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ভাসানী জনশক্তি পার্টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের মধ্যে রাখাইনে ‘মানবিক করিডোর’ দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যেটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। তবে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি, যেটি আমাদের হতাশ করেছে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে লড়াই-সংগ্রাম করছি। বিগত স্বৈরাচার সরকার একক সিদ্ধান্তে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয় এবং বর্তমানে প্রায় ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। যার কারণে নিরাপত্তাসহ সামাজিক নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ। ইতোমধ্যে আরও ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের কথা শোনা যাচ্ছে। এতে করে সমস্যা আরও বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। তিনি আরও বলেন, আমরা মনে করি, অনেক ত্যাগের বিনিময়ে গত ৫ আগস্ট যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে- সেটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও স্বচ্ছতার হবে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সব সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা আশা করি, যেখানে আমাদের জাতীয় নিরাপত্তা জড়িত, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার একক সিদ্ধান্ত না নিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দেশের নিরাপত্তা সবার আগে। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বিশ্ব দরবারে একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে ইনশাআল্লাহ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’