রম অর্থ সংকটে দাবা ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি – বর্ণমালা টেলিভিশন

রম অর্থ সংকটে দাবা ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ | ১০:৩০ 144 ভিউ
চরম অর্থ সংকটে দাবা ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। সংকট কাটাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দ্বারস্থ হয়েছে তারা। সাবেক কমিটির কর্তাদের প্রশংসা করে অ্যাডহক কমিটির কর্তারা সংকট দূর করতে সচেষ্ট হয়েছেন। গত বছরের ১৪ নভেম্বর সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদকে সভাপতি ও দাবাড়ু তৈয়বুর রহমানকে সাধারণ সম্পাদক করে দাবায় ঘোষণা করা হয় নতুন অ্যাডহক কমিটি। দায়িত্ব নিয়েই অর্থ সংকটে পড়েন কর্তারা। দেশের শীর্ষস্থানীয় আটজন সম্ভাবনাময় পুরুষ ও জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষ কয়েকজন দাবাড়ু এ বছর দেশে-বিদেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন। বিশ্বকাপ দাবায়ও খেলবেন দাবাড়ুরা। তাদের বছরভর প্রশিক্ষণের ব্যবস্থার পরিকল্পনা করেছে দাবা ফেডারেশন। নতুন গ্র্যান্ডমাস্টার বের করে আনার জন্যও এই পরিকল্পনা ফেডারেশনের। পরিকল্পনা বাস্তবায়নে দাবা ফেডারেশন সহযোগিতার জন্য আবেদন করেছে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন বিসিবির কাছে। বিসিবির কাছে তারা এক কোটি টাকা চেয়েছে বলে জানান সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান। তার কথায়, ‘আমাদের ফেডারেশন অর্থ সংকটে ভুগছে। গত ৭ জানুয়ারি বিসিবির কাছে অর্থের জন্য আবেদন করেছি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গেও দেখা করে দাবা বিশ্বকাপের অনুশীলনের জন্য অর্থ চেয়েছি। তিনি আমাদের বাজেট দিতে বলেছেন, দু-এক দিনের মধ্যে বাজেট দেব। শুধু বিসিবি নয়, আমাদের সভাপতি সুজা ভাই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ভাইয়ের সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছেন। বাফুফে সভাপতি আশ্বাস দিয়েছেন।’ স্কুল দাবার জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া গেছে বলে জানান তৈয়ব, ‘দেশব্যাপী স্কুল দাবা আয়োজনে আর কোনো বাধা নেই। ইয়ামাহা গ্রুপ ইতোমধ্যে ৭০ লাখ টাকা এবং জাতীয় হাইস্কুল দাবা প্রোগ্রামিং কনটেস্টের জন্য আইসিটি মন্ত্রণালয় ৫০ লাখ টাকা বরাদ্দ করেছে। আমার চিন্তা শীর্ষ দাবাড়ুদের নিয়ে। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে পারছি না অর্থ সংকটের কারণে।’ এদিকে ক্রীড়াঙ্গনে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন দাবা ফেডারেশনের সভাপতি সুজাউদ্দিন আহমেদ। সম্প্রতি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমেদকে প্রশংসা সূচক চিঠি দিয়েছেন তিনি। জানা গেছে, এশিয়ান জোনাল দাবা ৩.২ এর সভাপতি হিসাবে বেশ কিছু সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রশংসাপত্র দেন তিনি। তৈয়বুর রহমান বলেন, ‘আমি শাহাবুদ্দিন আহমেদ ভাইকে বলেছি, যদি সহযোগিতা করেন তাহলে আপনাকে সম্মানিত করব।’ বিষয়টি স্বীকার করে সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘চিঠি পেয়েছি। চট্টগ্রামে একটি করে আন্তর্জাতিক মাস্টার (আইএম) ও গ্র্যান্ডমাস্টার (জিএম) টুর্নামেন্ট করে দেওয়ার চেষ্টা করব আমি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার? পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!