নিউজ ডেক্স
আরও খবর
স্বস্তির জয় বাংলাদেশের
ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট
বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা
অবসরের ঘোষণা দিলেন নেইমার
উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’
মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা
যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি
শুটিং ফেডারেশনের অনিয়মের প্রতিবাদ করায় দেশের তারকা শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করল ফেডারেশন।
শৃংখলাভঙ্গসহ নানান কারণ দেখিয়ে শুটিং থেকে কলিকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামী এক বছর ঘরোয়া এবং আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় তিনি খেলতে পারবেন না।
কামরুন নাহার কলি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন।
সম্প্রতি ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির অভিযোগ উঠলে দেশসেরা এই নারী শুটারও ওই যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। আরও একজন শুটারও একই অভিযোগ করেন। যদিও জি এম এম হায়দার এসব অভিযোগ বানোয়াট বলেছেন।
প্রথমে তাকে সাময়িক নিষিদ্ধ করেছিল ফেডারেশন। এ বিষয়ে ১ জানুয়ারি কামরুন নাহারের ক্লাব নৌবাহিনী শুটিং ক্লাবের কাছে চিঠি পাঠিয়েছে ফেডারেশন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।