যে ৫ খাবার খেলে হতে পারে দাঁতের সমস্যা – বর্ণমালা টেলিভিশন

যে ৫ খাবার খেলে হতে পারে দাঁতের সমস্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৫ | ৬:০৩ 88 ভিউ
কথায় আছে— আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এটি এখন কথায় নয়, আমরা বাস্তবেও সেই কথা মর্মে মর্মে উপলব্ধি করি— দাঁতে যখন ব্যথা শুরু হয়, তখন বুঝতে পারি, কতটা বিপদ। দাঁতে ব্যথা হলে হাড়ে হাড়ে টের পাওয়া যায় দাঁতের মর্যাদা। শরীর সুস্থ রাখতে যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া দরকার, দাঁতের জন্যও একই নিয়ম। আর দাঁতের ক্ষয় ও ব্যথার কারণ হতে পারে দৈনন্দিন জীবনে খাবার বেছে নেওয়ার ভুল থেকেও। অনেকেরই ধারণা— দাঁতের সবচেয়ে বড় শত্রু হলো চিনি। মিষ্টি খাবার খেলে দাঁতে গর্ত হয়, ক্ষয় হয়। আর দাঁতে ‘ক্যাভিটি’ বা গর্ত হওয়া কিংবা অ্যানামেল ক্ষয়ে কয়েকটি বড় খাবারই ভূমিকা রাখে। শুধু চিনিই নয়, দাঁতের ক্ষতি করে আরও অনেক খাবার। দাঁতের যত্ন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন- শুধু চিনি নয়, আরও বেশ কিছু দৈনন্দিন খাবার দাঁতের ক্ষতির জন্য সমানভাবে দায়ী। নিউইয়র্কের দন্ত-চিকিৎসক ডা. সন্দীপ সাচার রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন— খাবার দাঁতের স্বাস্থ্যে বড় ভূমিকা রাখে, যা অনেক সময় মানুষ উপলব্ধি করে না। জেনেটিকের কারণে দাঁতের অ্যানামেলের আস্তরণ কিছুটা শক্ত বা দুর্বল হতে পারে, লালা উৎপাদন কম বা বেশি হতে পারে। ডা. সন্দীপ বলেন, শুকনো ফলে প্রাকৃতিক চিনি অনেক বেশি ঘন আকারে থাকে। এগুলো আবার আঠালো প্রকৃতির হওয়ায় দাঁতে দীর্ঘ সময় আটকে থাকে। ফলে দাঁতে ক্ষতিকর ব্যাক্টেরিয়া খাবারের টুকরা থেকে অ্যাসিড তৈরি করে, যা অ্যানামেল ক্ষয়ের প্রধান কারণ। চলুন জেনে নেওয়া যাক, কোন ভুল খাবারে দাঁতের বিড়ম্বনায় পড়তে হয়— চকোলেট শিশুরা তো বটেই, বড়রাও চকোলেট খেতে ভালোবাসেন। যদিও ডার্ক চকোলেট খেলে উপকার হয় ঠিকই, তবে তার পরিমাপ আছে। দেদার চকোলেট খাওয়ার প্রবণতা দাঁতের ক্ষতির কারণ হতে পারে। বিশেষত শিশুরা লজেন্স, চকোলেট পেলেই বায়না জুড়ে দেয়। নিয়মিত এসব খেলে দাঁতের ক্ষয়ের সম্ভাবনা থাকে। চিপস ও আইসক্রিম অতিরিক্ত ঠান্ডা খাবার দাঁতের জন্য ক্ষতিকর। আর চিপস খেতেও অনেকে ভালোবাসেন। চিপসও দাঁতের জন্য ভালো নয়। আইসক্রিম বেশি খেলে শিরশিরানি, ব্যথা হতে পারে। এ ধরনের খাবার শুধু দাঁতের জন্য মন্দ, তা-ই নয়। তার ওপর এ ধরনের খাবার খেয়ে মুখ না ধোয়ার প্রবণতা, রাতে দাঁত না মাজার অভ্যাস বিপদ আরও বাড়িয়ে দিতে পারে। পেস্ট্রি রকমারি ক্রিম দেওয়া এবং বিভিন্ন স্বাদ ও গন্ধের পেস্ট্রির আকর্ষণ অনেক সময় বড়রা এড়াতে পারেন না। ছোটরা তো কোনো ছাড়ই দেন না। কিন্তু মাঝেমধ্যে যে খাবার খাওয়া যায়, তা প্রতিদিন খেলে ক্ষতি, সেটি সবাইকে বুঝতে হবে। পেস্ট্রিতে থাকা তেল ও চিনি শরীরের পক্ষেও ভালো নয়, দাঁতের জন্য তো নয়ই। কার্বোনেটেড পানীয় কার্বনযুক্ত পানীয় খেতে সবাই ভালোবাসেন। কিন্তু তা দাঁত ও শরীরের জন্য ভালো নয়। কার্বোনেটেড পানীয়ে থাকা উপাদান, চিনি, কার্বন ডাই-অক্সাইড— সবটাই দাঁতের ক্ষতি করতে পারে। এতে অ্যাসিডজাতীয় উপাদান থাকে। পানীয় খেয়ে মুখ ধোয়ার প্রবণতাও সবার থাকে না। ফলে কার্বোনেটেড পানীয় দাঁতের অ্যানামেল বা সুরক্ষার জন্য থাকা বর্মের ক্ষতি করতে পারে। সাদা পাউরুটি ব্রাউন ব্রেড বাজারে মিললেও সাদা পাউরুটি খাওয়ার প্রবণতাই বেশি লক্ষ করা যায়। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেট ভেঙে শর্করা হয়, যা দাঁতে লেগে থাকলে ক্ষতির কারণ হতে পারে। দাঁতে রোগ-জীবাণুর আক্রমণও এতে বেশি হয়। শুকনো আম, খেজুর, কিশমিশ এসব খাবারকে স্বাস্থ্যকর মনে করে খাওয়া হয়। তবে এগুলো দাঁতের জন্য বেশ ক্ষতিকর হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার